রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে লকডাউনের কারণে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৫ শতাধিক কর্মহীন মোটর শ্রমিকের মাঝে সাবেক এমপি চয়ন ইসলাম ও মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলুর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আজ মঙ্গলবার বিকেলে শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুরস্থ নূর জাহান ভবনে এ ঈদ উপহার বিতরণ করা হয়। এ ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, গুঁড়োদুধ, সেমাই, পোলার চাল, চিনি, আলু, সাবান ও পেয়াজ। এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু। এ সময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর কোরবান আলী, বঙ্গবন্ধু জাতীয় ৪ নেতা পরিষদের সভাপতি আমিরুল ইসলাম সাগর, শাহজাদপুর উপজেলা কৃষক লীগের সাবেক আহবায়ক হুমায়ুন কবির টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ফারুক সরকার, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখ, জামিরতা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুল বাসেত, কৃষক লীগ নেতা মঞ্জু, ওয়ার্ড আ.লীগ সভাপতি আব্দুর রহিম, সাবেক ছাত্রনেতা হিল্লোল চৌধুরী প্রদীপ, আহাদ খান রাসেল, ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম, ইউনিয়ন আ.লীগ নেতা নাসির হোসেন, ছাত্রলীগ নেতা সুমন, রানা, রবিন প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

শাহজাদপুর

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...

আজ খাপড়া ওয়ার্ড গণহত্যা দিবস

বাংলাদেশ

আজ খাপড়া ওয়ার্ড গণহত্যা দিবস

১৯৫০ খৃস্টাব্দের ২৪ এপ্রিল রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সংঘঠিত একটি গণহত্যা। এই গণহত্যায় মোট ৭ জন জেলবন্দীকে হত্যা করা হযে...

ভাষা সৈনিক ডা. আলী আজমলের ১৮তম মৃত্যুবার্ষিকীতে শাহজাদপুর সংবাদ ডটকম পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা

জাতীয়

ভাষা সৈনিক ডা. আলী আজমলের ১৮তম মৃত্যুবার্ষিকীতে শাহজাদপুর সংবাদ ডটকম পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা

বায়ান্নর ভাষা আন্দোলনের এক লড়াকু সৈনিক ডা. আলী আজমল বুলবুল। মায়ের ভাষার মর্যাদা রক্ষার দাবীতে ১৯৫২ সালের ২১ শে ফেব্রু...

করোনায় আক্রান্ত সাকিব আল হাসানের বাবা

খেলাধুলা

করোনায় আক্রান্ত সাকিব আল হাসানের বাবা

জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাগুরার কৃষি ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজা কুটিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।...