বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধিঃ শুক্রবার শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার টাকা মুক্তিপণের দাবীতে অপহৃত নাঈম (৫) নামের এক শিশুকে উদ্ধার ও অপহরনকারী আকনুজ আলী (২২) কে গ্রেফতার করেছে। এ ঘটনায় শাহজাদপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হাই জানান, গত ৩০ মার্চ বিকালে উপজেলার কয়েমপুর পশ্চিম পাড়া গ্রামের এহিয়া মোল্লার ছেলে নাঈম (৫) বাড়ীর পাশের একটি ফ্লেক্সি লোডের দোকানের সামনে খেলা করছিল। চুলধরী গ্রামের আব্দুল আজিজের ছেলে ভ্যান চালক আকনুজ আলী সাইকেলে বেড়ানোর কথা বলে তাকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটক রেখে মোবাইল ফোনে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। তার এ দাবী পূরণ করা না হলে শিশু নাঈমকে গলা কেটে হত্যার পর লাশ যমুনা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেয়। বিকাশে ১৫ হাজার টাকা পাঠানোর পর ১ এপ্রিল নাঈমকে বাঘাবাড়ী ব্রীজের উত্তর পাড়ে ফেলে রেখে যায়। এরপর পরিবারের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। এ ব্যাপারে অপহৃত নাঈমের বাবা এহিয়া মোল্লা বাদী হয়ে শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৭/৮/৩০ ধারায় মামলা দায়ের করে। এ মামলার সূত্র ধরে ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হাই মোবাইল ট্রাকিং এর মাধ্যমে অপহরণকারী আকনুজ আলীর অবস্থান নিশ্চিত হওয়ার পর তার বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকনুজ ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

সম্পর্কিত সংবাদ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

অপরাধ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে

পরিবেশ ও জলবায়ু

শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্তৃপক্ষের সড়ক সংস্কারে সীমাহীন উদাসীনতা আর সুদৃষ...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

‘বিলিভ ইউ অর নট!’ ৭ মাসের শিশুকণ্যা ধর্ষিত : থানায় ধর্ষণ মামলা দায়ের; ধর্ষক গ্রেফতার

অপরাধ

‘বিলিভ ইউ অর নট!’ ৭ মাসের শিশুকণ্যা ধর্ষিত : থানায় ধর্ষণ মামলা দায়ের; ধর্ষক গ্রেফতার

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘বিশ্বাস করুন আর নাই করুন’- অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে এবার দিনে দুপুরে ১৮ বছরের...