শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে দিনে দুপুরে ফিল্মি স্টাইলে এক ব্যবসায়ীকে অপহরণের পর ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করার ঘটনা ঘটেছে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপহৃত উদ্ধারে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুর ১ টায় শাহজাদপুর পৌরসদরের দিলরুবা বাসষ্ট্যান্ড এলাকার অনিক পাওয়ার ইলেকট্রিক্যাল কোং এর প্রধান কার্যালয়ে। অনিক পাওয়ার ইলেকট্রিক্যাল কোং- এর অডিট ম্যানেজার মিজানুর রহমান মিজান জানান, এদিন দুপুর ১টার দিকে তাদের বগুড়া জেলার ডিলার বগুড়া জেলার সাড়িয়াকান্দির কুপতালা গ্রামের ছাকাওয়াত হোসেনের ছেলে পিন্টু মিয়ার নেতৃত্বে ১০ জন সন্ত্রাসী মাইক্রোবাস যোগে দিলরুবা বাসস্ট্যান্ড এলাকাস্থ খামারী ভবনের ৩য় তলার অফিসে এসে অস্ত্রের মুখে জিম্মি করে সবাইকে কক্ষে বন্ধ করে রেখে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম (৪২) কে অপহরণ করে নিয়ে যায়। ডিলার পিন্টু তাদের কোম্পানীর কাছে ১ লাখ টাকা পেতো। গত বুধবার পিন্টুকে তার পাওনার ৫০ হাজার টাকা পরিশোধের কথা ছিলো। অপহরণের পর ০১৭২০-১৫৫৬৪২ নাম্বার থেকে ফোন করে পিন্টু ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি তাৎক্ষণিক থানা পুলিশকে অবহিত করা হলে থানার এসআই মোতালেব ঘটনাস্থল পরিদর্শন করেন । এসআই মোতালেবের নেতৃত্বে থানার একদল পুলিশ অপহৃত আব্দুল হাকিমকে উদ্ধারে সারিয়াকান্দিতে অবস্থান করছিলেন, তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উদ্ধার সম্ভব হয়নি বলে তিনি সংবাদকর্মীদের জানান। এদিকে, দিনে দুপুরে ফিল্মি স্টাইলে ব্যবসায় প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে অপহরণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...