সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে শামছুর রহমান শিশির ও ফারুক হাসান কাহার : সিরাজগঞ্জের শাহজাদপুরের ৫' শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন শাহজাদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগ নেতা মনির আক্তার খান তরু লোদী। শনিবার (২রা জানুয়ারি) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নবনির্বাচিত মেয়র মনির আক্তার খান তরু লোদীর নিজস্ব অর্থায়নে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কাজে অন্যান্যের মধ্যে অংশ নেন, শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আনু লোদী, নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুর রহমান এ্যাপোলো, হাবিবুল হক সাব্বির, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইসলাম শেখ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সীমান্ত লোদী, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক অনিক আকন্দসহ দলীয় নেতৃবৃন্দ। এ বিষয়ে শাহজাদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মনির আক্তার খান তরু লোদী বলেন, 'তীব্র শীতে অনেক অসহায় মানুষের অবর্ণনীয় দুঃখ কষ্ট লাঘবে নিজ উদ্যোগে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও পৌরবাসীসহ এলাকার অসহায় জনমানুষের বিপদে আপদে সাধ্যমতো তাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ।' অন্যদিকে, অসহনীয় শীতে অর্থাভাবে শীতবস্ত্র ক্রয় করতে না পারা অসংখ্য অসহায় দুস্থ মানুষ পৌর মেয়র তরু লোদীর কাছ থেকে বিনামূল্যে শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং মেয়র তরু লোদীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। সেইসাথে গরীর দুঃখীদের জন্য নিজস্ব অর্থ ব্যয়ের মাধ্যমে শীতবস্ত্র বিতরণের মহতী উদ্যোগ নেয়ায় মেয়র তরু লোদীর প্রতি গভীর কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

শাহজাদপুর

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...