বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
সিরাজগঞ্জে নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২০২০ সালের ১০ মার্চ থেকে ২০২১ সালের ২৮ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৩৭১ জনে। সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় বুধবার (২৮ এপ্রিল) সকালে জানান, সর্বশেষ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১০৩টি নমুনা পরীক্ষা হয়। এতে ২৪ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিবেচনায় আক্রান্তের হার ২৩.৩০ শতাংশ। আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলার ১১ জন, উল্লাপাড়ায় ৭ জন, বেলকুচির ৩ জন, শাহজাদপুরের ২ জন ও চৌহালী উপজেলার ১ জন। সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির গত এক বছরের পরিসংখ্যানে জানান, মোট আক্রান্ত ৩ হাজার ৩৭১ জনের মধ্যে সর্বোচ্চ সদর উপজেলায়। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে ২ হাজার ৮৩৭ জন সুস্থ হয়েছেন। ২০২০ সালের ১৯ এপ্রিল সিরাজগঞ্জ জেলায় প্রথম এক বৃদ্ধের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৫ জন। এর মধ্যে সদরে ১০ জন, শাহজাদপুরে ৫ জন, বেলকুচিতে ৬ জন, রায়গঞ্জে ২ জন, কামারখন্দে উপজেলায় ২ জন রয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...