বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির ও আল আমিন হোসেন : সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারস্থ শাহজাহান সুপার মার্কেটের ভিতরে বিশেষ অভিযান চালিয়ে শাহজাদপুর থানা পুলিশ ৩ লক্ষাধিক টাকার চোরাই মোবাইল ফোনসহ পৌর এলাকার দ্বাবারিয়া মহল্লার মৃত রজব আলীর ছেলে সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, সিরাজগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলী'র তত্বাবধানে থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান'র নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং ) মোঃ আসলাম হোসেন, এসআই মোঃ নুরুল হুদাসহ থানার অফিসারবৃন্দ সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাতে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শাহজাদপুর থানাধীন পৌর সদরের মনিরামপুর বাজারস্থ শাহজাহান সুপার মার্কেটের ভিতরে অভিযান চালিয়ে আসামী মোঃ সিরাজুল ইসলাম (৪৫)কে ৩ লক্ষাধিক টাকার ২৪ টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন ও ১৩টি মোবাইল ফোনের ব্যাটারীসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, ধৃত সিরাজুল সংঘবদ্ধ চোরাচক্রের সাথে সক্রিয় ভাবে জড়িত। সে এলাকার বিভিন্ন চোরদের নিকট থেকে চোরাই মোবাইল ফোন কম দামে কিনে ফাতেমা টেলিকম মোবাইল ফোন ও সার্ভিসিং এর দোকান থেকে বেশি দামে বিক্রি করে আসছে। এছাড়া চোরাইকৃত ফোনের বিভিন্ন যন্ত্রাংশ তার কর্মচারি মেকার দ্বারা বিক্রি করে আসছে। ধৃত আসামী মোঃ সিরাজুল ইসলাম চোরাই মোবাইল সেট জানা সত্ত্বেও সংঘবদ্ধ চোরাচক্রের মাধ্যমে মোবাইল ফোন ক্রয়-বিক্রয় করাসহ নিজ দখলে রেখে বিক্রি করার অপরাধ করায় অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান উক্ত আসামীসহ সংঘবদ্ধ চোরাচক্রের সদস্যদের বিরুদ্ধে দন্ডবিধি আইনের ৪১১/৪১৩/১০৯ ধারায় থানায় মামলা দায়ের করে। মামলা দায়ের শেষে ধৃত আসামিকে শুক্রবার সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শাহজাদপুর থানায় উদ্বারকৃত চোরাই মোবাইল ফোন সংরক্ষিত রয়েছে। মোবাইল ফোনের প্রমাণাদি দাখিল করা হইলে ফোনগুলো প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হবে বলে জানান শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান এ ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...