মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনা ভাইরাসের প্রভাবে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া ২ হাজার দরিদ্র পরিবারের মাঝে ( আজ ) মঙ্গলবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের ২ হাজার হত-দরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বর, স্থানীয় ঈদগাহ ময়দান ও বিসিক বাসস্ট্যান্ড এলাকার খাদ্য গুদাম চত্বরের পৃথক ৩টি স্থান থেকে কর্মহীন দিন মজুরদের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি করোলা, ১ কেজি কাচা মরিচ ও সয়াবিন তেল। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক, কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, কোষাধক্ষ্য আব্দুস সালাম, উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনারসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাসিবুর রহমান স্বপন এমপি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলার পৌরসভা ও ১৩টি ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া হত-দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত রাখা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...