শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ আজ রোববার বিকেলে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নাবাবিলা গ্রামের শওকত মন্ডলের একটি শংকর জাতের গাভী দুই মাথা ও সাত পা বিশিষ্ট একটি অদ্ভুত আকৃতির বাছুরের জন্ম দিয়েছে। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে বাছুরটি এক নজর দেখার জন্য সেখানে শত শত নারী পুরুষ ও শিশু ভিড় জমায়। গাভীর মালিক শওকত মন্ডল জানায়, এদিন দুপুরে তার গাভীটির প্রসব বেদনা শুরু হলে নিজেরা ব্যর্থ হয়ে স্থানীয় পশু চিকিৎসক আরশেদ আলম তোতা ও ছাদেক আলী দুই ঘন্টা চেষ্টার পর অদ্ভুত আকৃতির দুই মাথা ও সাত পা বিশিষ্ট মৃত বাছুরটি প্রসব করান। চিকিৎসকদ্বয় জানান, গাভীটির জরায়ু মুখের চেয়ে বাছুরটির আকৃতি বড় হওয়ায় এবং বাছুরটি ভুমিষ্ঠ্য হওয়ার আগেই মারা যাওয়ায় সহজে বাছুরটি ভুমিষ্ঠ্য হচ্ছিলনা । ফলে নিরুপায় হয়ে এবং গাভীটিকে বাচানোর স্বার্থে বাছুরটির একটি অংশ কেটে টুকরো করে বের করতে হয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই জানান, চিকিৎসকরা প্রাণপন চেষ্টা করেও বাছুরটিকে বাচাতে না পারলেও গাভীটিকে জীবিত ও সুস্থ্য রাখতে সক্ষম হয়েছে। গাভীটি এখন শংকামুক্ত রয়েছে বলেও তিনি দাবী করেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...