বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রসাদ এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি হওয়া ১৬ মণ ঘী ও তিন ডাকাতকে আটক করে শাহজাদপুর থানা পুলিশ। গত বুধবার মধ্যরাতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আতাউর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপাঃ এন্ড কমিঃ) মোঃ আসলাম হোসেন, এসআই মোঃ আফজাল হোসেন, এসআই মোঃ গোলজার হোসেন, এএসআই মোঃ জসিম উদ্দিনসহ শাহজাদপুর থানার একটি দল অভিযান চালিয়ে ডাকাতি হওয়া ০৫ লক্ষ টাকা মূল্যে ১৬ মণ ঘি উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, পাবনা জেলার সাথিয়া থানার ডেমরা থেকে মোঃ দুলাল হোসেন রাত্রীতে প্লাস্টিকের ঢোপে করে ১৬ মণ ঘী ছোট ট্রাকে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। পথে শাহজাদপুরের গঙ্গাপ্রসাদ এলাকায় ডাকাত দল ট্রাক থামিয়ে মাথায় অস্ত্র ধরে নগদ টাকা, মোবাইল ফোন এবং ১৬ মণ ঘি লুণ্ঠণ করে নেয়। লুণ্ঠিত হওয়ার পর কৌশলে ঘীয়ের মালিক দুলাল হোসেন ও ট্রাক ড্রাইবার আলামিন হোসেন বেরিয়ে এসে শাহজাদপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাত শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে লুণ্ঠিত হওয়া ঘী উদ্ধারসহ ৩ জন ডাকাত হারুন, সুমন এবং মুক্তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটক করে জিজ্ঞাসাবাদের পর গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...