শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল সোমবার বিকালে শাহজাদপুর উপজেলার রেশমবাড়ী গ্রামের আব্দুল মোমিন মোল্লার শিশু কন্যা সাদিয়া খাতুন (৮) নামের ১ম শ্রেণীর এক স্কুলছাত্রীর লাশ পুলিশ উদ্ধার করেছে। এলাকাবাসীর ধারণা, তাকে স্বাশরোধে হত্যা করা হয়েছে। তবে নিহতের বাবা আব্দুল মোমিন মোল্লা এটিকে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা বলে দাবী করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, এ দিন সকাল ৮ টায় নিহত সাদিয়া খাতুন (৮) বাড়ির পাশের রেশমবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। সাড়ে ৮ টার দিকে নিহতের দাদা দেলোয়ার মোল্লা আত্মীয় বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে স্কুল থেকে তাকে বাড়িতে নিয়ে আসে। এর ঘন্ট্খাানেক পরে তার বাবা মোমিন মোল্লা জমি থেকে বাড়ি এসে শয়ন ঘরে ঢুকে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পায় বলে দাবী করেছেন। অপরদিকে প্রতিবেশী চাঁদের আলী ও তার স্ত্রীসহ একাধিক ব্যাক্তি জানান, এই একই ঘরে ৩ বছর আগে শাপলা খাতুনের ৫ মাসের শিশুপুত্র এবং ১ বছর আগে তার দেবর মিরু মোল্লার দুই বছরের ছেলে হিমুর রহস্যজনক মৃত্যু হয়। এই ৩টি মৃত্যুর ঘটনা একই সূত্রে গাঁথা কি না এবং এটি পরকীয়ার জেরে হত্যা কি না শাহজাদপুর থানা পুলিশ এ বিষয় মাথায় রেখে তদন্ত করছে। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই দুলাল হোসেন বলেন, মৃত্যু রহস্য ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত সঠিক কারন বলা যাচ্ছে না।তবে সকল বিষয় মাথায় রেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ ব্যাপারে নিহতের মা শাপলা খাতুনের গলা ও বুকে নখের আচঁড় থেকে অনেকেই ধারণা করছেন শিশু সাদিয়াকে শ্বাসরোধে হত্যা করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহের উদ্দেশ্যে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, একটি প্রভাবশালী মহল এটিকে ধামাচাপা দিয়ে জোড় তদবির চালিয়ে যাচ্ছে।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব... সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ... শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্তৃপক্ষের সড়ক সংস্কারে সীমাহীন উদাসীনতা আর সুদৃষ... শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু... শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘বিশ্বাস করুন আর নাই করুন’- অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে এবার দিনে দুপুরে ১৮ বছরের...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
অপরাধ
শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ
পরিবেশ ও জলবায়ু
শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
অপরাধ
‘বিলিভ ইউ অর নট!’ ৭ মাসের শিশুকণ্যা ধর্ষিত : থানায় ধর্ষণ মামলা দায়ের; ধর্ষক গ্রেফতার
