মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : করোনা ভাইরাসের আশংকায় সিরাজগঞ্জের শাহজাদপুরে ৩’শ ৭১ জন বিদেশ ফেরৎ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা জানান, বিমান বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে পাওয়া তথ্যে ৩’শ ৭১ জনের একটি তালিকা শাহজাদপুর উপজেলা প্রশাসন বরাবর পাঠানো হয়েছে। ওই তালিকা অনুযায়ী প্রবাসীদের নিজ নিজ গৃহে অবস্থান করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে এবং জনসাধারণকে এ বিষয়ে সর্বদা সজাগ ও সচেতন থাকতে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। এছাড়াও তালিকা বর্হিভূত কোন ব্যাক্তি বিদেশ থেকে এলে তাদের ব্যাপারে উপজেলা প্রশাসনকে দ্রুত অবগতি করার জন্যও প্রচারণা চলছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলাম খান নয়ন জানান, ‘বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিদেশ ফেরৎ ১০ জনের তালিকা রয়েছে তাদের কাছে। এদের মধ্যে ৭ জনই এসেছে ইতালি থেকে। করোনা মোকাবেলায় সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে এবং স্বাস্থ্য কর্মীদেরও প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ টি পুরুষ ও ৫ টি মহিলা বেড সংবলিত আইসোলেশন কর্ণার প্রস্তুত করা হয়েছে। শাহজাদপুরে আইসোলেশনে কেউ নেই। এ নিয়ে প্রশাসনের সমস্বয়ে গঠিত কমিটি করোনা পরিস্থিতির উপর সার্বক্ষনিক নিয়মিত নজরদারী করছেন। ইতোমধ্যেই সরকারিভাবে সব ধরনের গণজমায়েত এড়িয়ে চলতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এদিকে, করোনা ভাইরাসের সংক্রামন থেকে রেহাই পেতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শাহজাদপুরে সবকটি সিনেমা হলসহ গণজমায়েতপূর্ণ স্থানগুলো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেয়া হয়েছে। অজানা আশংকায় এলাকার সাধারণ মানুষকে অতিরিক্ত নিত্যপণ্য কিনতে দেখা যাচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে উদ্বিগ্ন না হয়ে সকলকে সচেতন ও সজাগ থাকতে বলা হয়েছে।#

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...