মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনা ভাইরাস প্রভাবে কর্মহীন হয়ে পড়া হত দরিদ্র দেড় হাজার শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বুধবার স্থানীয় এমপি আলহাজ হাসিবুর রহমান স্বপনের ব্যক্তিগত উদ্যোগে শাহজাদপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিন সকালে তিনি নিরাপদ দূরত্ব বজায় রেখে উপজেলার মষিপুর-সরিষাকোল মাদ্রাসা মাঠে ও শাহজাদপুর সরকারি কলেজ মাঠে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে এমপি হাসিবুর রহমান স্বপন পৌর এলাকার মনিরামপুর ঋষিপাড়া ও আদিবাসীপাড়ার অসহায় দুস্থদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, আলু, পেয়াজ, লবন ও তেল। এ সময় স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা নিবার্হী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম শাহু, যুবলীগ নেতা আশিকুল হক দিনার, স্বেচ্ছাসেবকলীগ নেতা আল- আমিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণকালে হাসিবুর রহমান স্বপন এমপি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত রাখা হবে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...