শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
02 শাহজাদপুর সংবাদ ডটকমঃ শাহজাদপুরের আলোচিত মাছ ব্যবসায়ী আব্দুল কুদ্দুস হত্যা মামলার রায়ে মানসুর ওরফে মুনসুর (৩০) নামে এক মাছ ব্যবসায়ীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানার আদেশও দেয়া হয়েছে। সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা (২য়) জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির বুধবার সকালে আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত মানসুর ওরফে মুনসুর উল্লাপাড়া উপজেলার রাগববাড়িয়া গ্রামের কালাচানের ছেলে। এ মামলার অপর আসামী একই এলাকার আব্দুল মজিদের ছেলে শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না তাকে বেকসুল খালাস দেয়া হয়। মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ৪ নভেম্বর ব্যবসায়ীক দ্বন্দের কারনে শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর এলাকার নবী চাঁদ ব্যাপারীর ছেলে মাছ ব্যবসায়ী আব্দুল কুদ্দুস (৩২) নিখোজ হয়। পরের দিন ৫ নভেম্বর উল্লাপাড়া উপজেলার নবীপুর গ্রাম থেকে তার জবাই করা ও ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বুলবুলি খাতুন বাদী হয়ে ২জনের নামে হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক উল্লেখিত রায় প্রদান করেন আদালত। সরকার পক্ষে এপিপি এ্যাডঃ আব্দুল হামিদ সরকার মামলা পরিচালনা করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...