সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ সোমবার সকালে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের সামনে স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আধা ঘন্টা ব্যাপী এ মানববন্ধন শেষে হাবিবুল্লাহনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, আব্দুল বাতেন, মহিলা মেম্বর কল্পনা আক্তার,শাহনাজ খাতুন, জাহানারা বেগম, জুলহাস হোসেন, আবুল হোসেন,হারুন অর রশিদ, রবীন হোসেন, জয়নাল আবেদীন, ধর্ষীতার বাবাবরুণ চন্দ্র সূত্রধর, সোহেল রানা, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কর্মকর্তা রুকছানা জামান কনিকা প্রমূখ এলাকাবাসি। গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বাদলবাড়ি গ্রামের হতদরিদ্র কাঠমিস্ত্রী বরুণ চন্দ্র সূত্রধরের ৮ বছর বয়ষী শিশুকন্যা ও কুমিরগোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী পাশের বাড়ির টিউবয়েলে পানি খেতে যায়। এ সময় প্রভাবশালী কাঠমিস্ত্রী পরেশ চন্দ্র সুত্রধরের লম্পট ছেলে সুমন কুমার সুত্রধর (২০) শিশুটির মুখ গামছা দিয়ে চেপে ধরে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে নিজবাড়ির নির্জন একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করে পালিয়ে যায়। এতে শিশুটির গোপনাঙ্গ ফেটে গিয়ে ব্যাপক রক্তক্ষরণ হয়। মূমুর্ষ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পোতাজিয়ায় অবস্থিত শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার চিকিৎসা দেয়া হয়। এতে ঐ ছাত্রীর বাবা থানায় মামলা করতে চাইলে এলাকার হিন্দু প্রভাবশালী মাতব্বররা তাকে ভয়ভীতি দেখিয়ে মামলা করতে বাধা দেয়। এছাড়া ধর্ষকের পক্ষ নিয়ে প্রহসন মূলক শালিশ-বৈঠক করে। এ শালিশ বৈঠকে ধর্ষিতা স্কুল ছাত্রীটির ইজ্জতের মূল্য ৭০ হাজার টাকা নির্ধারণ করে। ক্ষমতাসিন দলের প্রভাবশালী রাজনৈতিক এক নেতা ও কতিপয় গ্রাম প্রধানদের চাপে ধর্ষিতা ওই শিশুটির অসহায় পরিবার নানা হুমকির মুখে ও প্রাণ ভয়ে তাদের এ রায় নিরবে মেনে নিতে বাধ্য হয়। চাঞ্চল্যকর হৃদয়বিদারক ও এই অমানবিক ঘটনাটির এখানেই শেষ নয়। শালিশ বৈঠকে ধার্যকৃত ৭০ হাজার টাকার মধ্যে ৫০ হাজার টাকা গ্রাম প্রধান রবীন্দ্রনাথ রায়ের হতে ধর্ষকের বাবা তুলে দেয়। সে ওই টাকা ধর্ষিতার পরিবারকে না দিয়ে নিজের ওষুধের দোকানে মাল তুলে ব্যবসা শুরু করে। এ ব্যাপারে বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ হলে অবশেষে ১ মাস পর ধর্ষিতার বাবা থানায় মামলা দায়ের করতে সক্ষম হয়। এ মামলা দায়েরের ৮ দিন পেরিয়ে গেলেও ধর্ষক সুমনকে পুলিশ গ্রেফতার না করায় ক্ষুব্ধ এলাকাবাসি এর প্রতিবাদে এবং অবিলম্বে ধর্ষক সুমনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবীতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পল্লী সমাজ সার্বিক সহযোগীতা করেন।

সম্পর্কিত সংবাদ

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

‘ভোট প্রার্থনা নয়; ভোট আওয়ামী লীগের অধিকার’ -ভাইস চেয়ারম্যান মুস্তাক

রাজনীতি

‘ভোট প্রার্থনা নয়; ভোট আওয়ামী লীগের অধিকার’ -ভাইস চেয়ারম্যান মুস্তাক

শামছুর রহমান শিশির : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) সংসদীয় এলাকার বিভিন্ন নির্বাচনী মাঠ...

‘রোনালদোকে কে ভালোবাসে না? রোনালদো ইজ দ্য কিং’

খেলাধুলা

‘রোনালদোকে কে ভালোবাসে না? রোনালদো ইজ দ্য কিং’

সময়ের সেরা বিতর্ক, লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? সেই বিতর্ক চলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমেও। যেখা...

শাহজাদপুরে ফ্রেন্ডস ট্রাস্টের উদ্যোগে দুইশ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে ফ্রেন্ডস ট্রাস্টের উদ্যোগে দুইশ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

মোঃ ওমর ফারুকঃ শাহজাদপুরে ফ্রেন্ডস ট্রাস্টের উদ্যোগে দুইশ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।...

প্রধানমন্ত্রী সমীপে এমপি স্বপনকে মন্ত্রীত্ব দেবার দাবি শাহজাদপুরবাসীর!

ফটোগ্যালারী

প্রধানমন্ত্রী সমীপে এমপি স্বপনকে মন্ত্রীত্ব দেবার দাবি শাহজাদপুরবাসীর!

শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পরে গতকাল শনিবার শাহজাদপু...

শাহজাদপুর পূর্বাঞ্চলে মিল্কভিটা'র দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

অর্থ-বাণিজ্য

শাহজাদপুর পূর্বাঞ্চলে মিল্কভিটা'র দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন


শামছুর রহমান শিশির : আজ (সোমবার) সকালে দেশের দুগ্ধশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরের পুঠিয়াস্থ মিল্কভিটা'র দুগ্...