রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শনিবার দুপুরে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সপ্তম কংগ্রেসের সাবেক আহবায়ক জননেতা চয়ন ইসলামের শাহজাদপুর আগমনে তৃণমূলের নেতাকর্মীরা বাঁধ ভাঙ্গা আনন্দ-উচ্ছ্বাসে ফেটে পড়ে। দুই বারের সাবেক এই সংসদ সদস্যের আগমনের খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই পৌর এলাকার শক্তিপুরস্থ চয়ন ইসলামের বাসভবন নূরজাহানের সামনে সমবেত হতে থাকে। পরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পথিমধ্যে তাকে স্বাগত জানানো হয়। এ সময় আবেগাপ্লুত ত্যাগী নেতাকর্মীদের ফুলেল ভালবাসায় সিক্ত হন জনপ্রিয় এই নেতা। উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি তাকে নিয়ে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছায়। তৃণমূল নেতাকর্মীদের আরও সংগঠিত করতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি চয়ন ইসলাম বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীরাই দলের প্রাণ। ষড়যন্ত্র করে তাদেরকে দমিয়ে রেখে দলকে সুসংগঠিত করা সম্ভব নয়। তৃণমূর পর্যায়ে সরকারের উন্নয়নের কথা তুলে ধরুন। দূর্দিনের ত্যাগী, নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ণের মাধ্যমেই দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে সকলের প্রতি উদাত্ব আহবান জানাই।’ উক্ত সভায় অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ জেলা ও উপজেলা আ.লীগ নেতা মিল্কভিটার ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসাদুল্লাহ তুষার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক স্বপন সরকার, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির টিপু, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাজীব শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হাসান সুনাম বক্তব্য রাখেন। উল্লেখ্য, জননেতা চয়ন ইসলাম দুইবার জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, দীর্ঘ সময় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন । সবশেষ গত বছর কেন্দ্রীয় যুবলীগের সপ্তম কংগ্রেসের আহ্বায়ক হিসেবে সফলতার সাথে সম্মেলন সফল করেন।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...