বুধবার, ২৫ মার্চ ২০২৬
বিশেষ প্রতিবেদক : শাহজাদপুর প্রেসক্লাবের সদস্য, সমকালের স্থানীয় প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যাকান্ডের অন্যতম প্রধাান আসামি বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা কে,এম নাছির উদ্দিনের হাইকোর্টের দেওয়া জামিন ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ। আজ মঙ্গলবার সকালে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দিয়েছেন। জানা গেছে, গত ১৩ এপ্রিল হাইকোর্ট থেকে মিস কেসের (যার নং-১৩৮১৮/২০১৭) মাধ্যমে কে,এম নাছির উদ্দিন ৬ মাসের জন্য জামিন পান। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। ওই জামিন আদেশ শাহজাদপুর আমলি আদালতে জমা দেওয়ার পর আদালতের বিচারক হাসিবুল হক তার জামিন মঞ্জুর করেন। পরে জামিন আদেশপত্র জেলা কারাগারে দাখিল করা হয়। তবে কাস্টডি ওয়ারেন্টের তথ্যের সঙ্গে হাইকোর্টের দেয়া জামিনের আদেশপত্রের তথ্যে গড়মিল থাকায় জামিন আদেশপত্রটি সংশোধনের জন্য শাহজাদপুর আমলী আদালতে ফেরত পাঠানো হয়। আমলি আদালতের বিচারক বিষয়টি আসামী নাছিরের আইনজীবীকে অবহিত করেন। এদিকে, গত ৩০ এপ্রিল রাষ্ট্রপক্ষ নাছিরের জামিন স্থগিত চেয়ে আপিল করেন। এর ধারাবাহিকতায় আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ, কাজী মোহাম্মদ মাহমুদুল করিম রতন ও মো. ইউনুস আলী। আজ মঙ্গলবার বিকেলে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি নাছিরের জামিন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। এদিকে, নাছিরের জামিন আদেশ স্থাগিত করা হয়েছে এমন খবরে শাহজাদপুরে কর্মরত গণমাধ্যমকর্মী, নিহতের স্বজনেরা, শুভানুধায়ীসহ শাহজাদপুরের সর্বস্তরের জনগণ স্বস্তি ফিরে আসে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।