বুধবার, ২৫ মার্চ ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : ‘সড়ক পরিবহন আইন ২০১৭’ এর সকল কালো আইন বাতিলের দাবিতে গতকাল রোববার শাহজাদপুরে সিরাজগঞ্জ জেলা বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আহ্বানে দেশব্যাপী ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি অংশ হিসেবে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়। এদিন সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসষ্ট্যান্ড সংলগ্ন বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন, শাহজাদপুরের সভাপতি চান্দু শেখ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী, শ্রমিক নেতা হানু প্রামানিক, সাবান মোল্লা, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি টিপু সুলতান খান, সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুটুল প্রমূখ। বক্তারা বলেন, গত ২৭/০৩/২০১৭ ইং তারিখে মন্ত্রী পরিষদে অনুমোদিত সড়ক পরিবহন আইন ‘২০১৭’ এর অনেকগুলো ধারা উপধারা সড়ক পরিবহন সেক্টরের শ্রমিক ও মালিকের স্বার্থ পরিপন্থি। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে সড়ক পরিবহন আইন ২০১৭ তে মালিক শ্রমিক স্বার্থ বিরোধী সকল ধারা উপধারা বাতিলের দাবি জানান। অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়। মানববন্ধন ও সমাবেশে উপজেলার বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নে শত শত শ্রমিক যানবাহন বন্ধ রেখে এ কর্মসূচিতে অংশ নেয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।