বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সূর্যের দেখা নেই বেশ কয়েকদিন। ঘন কুয়াশায় ঢেকে আছে লোকালয়। উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়া শেলের মত ঢুকে পড়ছে শরীরে। প্রচন্ড ঠান্ডায় জবুথবু হয়ে গেছে জনজীবন। সবচেয়ে বেশী কষ্টে আছে নিম্ন আয়ের অসহায় মানুষ। এই শীতে সমাজের সেই সমস্ত সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের পাশে দাড়িয়েছেন শিক্ষা ও সেবা মূলক সংগঠন "আলোকবর্তিকা"র প্রতিষ্ঠাতা শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা আক্তার শিমু। সোমবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে শিক্ষা ও সেবা মূলক সংগঠন "আলোকবর্তিকা"র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩০০ জন দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল, মাস্ক বিতরণ এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সাইফুল ইসলামের সভাপতিত্ত্বে ও সহকারী শিক্ষক শামীমা নাহারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। এছাড়াও অন্যান্যদের মধ্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেন, ৭১ টিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক মাসুদ পারভেজ, আলোকবর্তিকার প্রতিষ্ঠাতা ও সহকারি শিক্ষক সুমনা আক্তার শিমু, আলোকবর্তিকার সদস্য আলোকছটা ৯ম শ্রেণীর শিক্ষার্থী আফসানা ইসলাম অর্পি প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বর্তমান সময়ে মানুষের সবচেয়ে বড় সংকট মানবিক বিপর্যয়। এ সংকট থেকে উত্তরণের জন্য কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি করাই হবে "আলোকবর্তিকা"র প্রধান উদ্দেশ্য। তারা আশাবাদ ব্যাক্ত করে বলেন, এই সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেকে একজন নির্ভিক, ন্যায়নিষ্ঠ, পরপোকারী, উদ্যমী সচেতন মানুষ হিসেবে গড়ে তুলতে অনুপ্রেরণা পাবে। তারা আরও বলেন- বাধ্যবাধকতা নয়, উৎসাহ আর অনুপ্রেরণার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক গুণাবলীর বিকাশ এবং শিক্ষাগ্রহণের প্রতি মনোযোগী করে গড়ে তোলার দিকনির্দেশনা প্রদান করছে। সেইসঙ্গে শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাগুলো যেন প্রস্ফুটিত হতে পারে সেই সুযোগ করে দিয়ে পরিশুদ্ধ মানুষ গঠনের লক্ষ্যেই সংগঠনটি ভূমিকা রাখছে। এজন্য শিক্ষিকা সুমনা আক্তার শিমুসহ আলোকবর্তিকার আলোকছটাদের সফলতা কামনা করেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

বিকিনি পরতে শরীর তৈরি করছেন পারিনীতি!