বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : গত ক’দিন হলো সিরাজগঞ্জের শাহজাদপুরে শীত জেঁকে বসতে শুরু করেছে। হিমেল হাওয়া, ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশী দুর্ভোগ দুর্গতি পোহাতে হচ্ছে উপজেলা যমুনা নদী তীরবর্তী ৪টি ইউনিয়নের সহায়-সম্বলহীন দুঃস্থদের। শীতবস্ত্রের অভাবে যমুনা নদী তীরবর্তী দুর্গম অঞ্চলের অসহায় দুঃস্থ আমজনতার পাশাপাশি যমুনার দুর্গম চরাঞ্চলের হাজার হাজার আবাল-বৃদ্ধ-বণিতা শীতবস্ত্রের অভাবে অতিকষ্টে দিন কাটাচ্ছে। অর্থাভাবে শীতবস্ত্র ক্রয় করতে না পেরে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।এক সময়ের প্রবলা, প্রমত্তা, প্রগলভা, সমুদ্রের যোগ্য সহচারী, রাক্ষুসী, উত্তাল যমুনার কড়াল গ্রাসে বারবার ঘরবাড়ি, জমিজমা, সহায়-সম্বল সব কিছু হারিয়ে পথের ভিখারীতে পরিণত হওয়া শত শত ওইসব চির অবহেলিত, চির পতিত, চির অপাংক্তেয় দুঃস্থ্য আমজনতা, যাদের বুক ফাঁটে তো মুখ ফোটে না, যাদের বিচারের বাণী নিরবে নিভৃতে কাদের তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ জরুরী হয়ে পড়েছে। যমুনা তীরবর্তী শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের জগতলা গ্রামের এছাক মিয়া, রহিমা বেওয়া, কুলছুনসহ যমুনা নদী তীরবর্তী ও যমুনার চরাঞ্চলের বেশ কয়েকজন অসহায় এলাকাবাসী জানান, ‘শীতে আর কী করমু বাই। পোলাপান লিয়্যা তিন ব্যালা প্যাট ভইর‌্যা খাইব্যারই পারিন্যা, কম্বল কিনমু ক্যাবা কইর‌্যা। যদি চিয়্যারম্যান, মেম্বার, বড়লোকেরা আমাগরে শীত থ্যেইক্যা বাচাইতে কম্বল দিলোনি, তালি বালোই অইলোনি। আল্লাহর কাছ দোয়া কইরল্যামনি। আপনেরা কিছু করেন বাই, আমাগরে ল্যাইগ্যা কিছু করেন।’ এদিকে, গত কয়েকদিন ধরে শাহজাদপুরে শীত জেঁকে বসতে শুরু করায় ওইসব হৎদরিদ্র আমজনতার মাঝে শীতবস্ত্র বিতরণ জরুরী হয়ে পড়েছে বলে এলাকাবাসী মনে করছেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

রাজনীতি

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

রাজনীতি

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

শাহজাদপুর সংবাদ ডটকম, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশ...