মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : গত কয়েকদিন ধরে শীত জেঁকে বসায় শীতবস্ত্রের অভাবে উপজেলার যমুনা নদী তীরবর্তী শাহজাদপুর উপজেলার ৪ টি ইউনিয়নসহ উপজেলার দুর্গম প্রত্যন্ত পল্লীর হতদরিদ্র আমজনতা দুর্বিসহ দিনযাপন করছে। অর্থাভাবে শীতবস্ত্র ক্রয় করতে না পারায় তাদের দুর্ভোগ-দুর্গতি বাড়ছে। এদিকে, শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধ ও শিশুরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশী বলে জানা গেছে। এমতবস্থায় তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ জরুরী হয়ে পড়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। এলাকাবাসী জানায়, উপজেলার যমুনা নদী তীরবর্তী ৪টি ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন দুর্গম পল্লী ও ফাঁকা এলাকাগুলোতে তীব্র শীতের সাথে হিমেল হাওয়া বইতে শুরু করেছে।ভোরবেলা ও রাতে কুয়াশাজনিত কারণে শীতের তীব্রতা ক্রমেই অসহনীয় হয়ে উঠেছে। শীতবস্ত্রের অভাবে অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের ব্যার্থ চেষ্টা চালাচ্ছে। শীত জনিত কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ছন্দপতন ঘটেছে। যমুনা নদী তীরবর্তী শাহজাদপুর উপজেলার চর কৈজুরী, চরগুদিবাড়ি, চিল্যাপাড়া, লোহিন্দাকান্দী, জাফরগঞ্জ, হঠাৎপাড়া, পাখিরাজপুর, ভেবিগঞ্জ, কাটাজোলা, পূর্ব চরকৈজুরী, উল্টাডাব, পাথালিয়া পাড়া, কৈজুরী, জামিরতা, জগতলা, কাশিপুর, বিনোটিয়া, গালাসহ যমুনার দুর্গম বিভিন্ন চরাঞ্চলের হৎদরিদ্র আবাল-বৃদ্ধ-বণিতা’রা শীতবস্ত্রের অভাবে অতিকষ্টে দিনাতিপাত করছে। কয়েকদিন আগেও তুলনামুলকভাবে শীতের তীব্রতা একটু অনুভূত ছিলো। কিন্তু সম্প্রতি যমুনা নদীর তীরবর্তী ফাঁকা এলাকাগুলোতে সজোরে প্রবাহিত হচ্ছে হিমেল হাওয়া। কনকনে ঠান্ডা হাওয়া, কুয়াশার তীব্র শীতে শীতবস্ত্রের অভাবে দরিদ্র জনসাধারনের জনজীবন ক্রমেই তেঁতো হয়ে উঠছে। সবচেয়ে বেশী বিপাকে পড়েছেন এলাকার মেহনতী শ্রমজীবী মানুষেরা। তীব্র শীতে তারা স্বাভাবিকভাবে কাজকর্ম করতে না পারায় পরিবার পরিজন নিয়ে মানবেতর দিনযাপন করতে হচ্ছে। হৎদরিদ্র পরিবারের শিশু ও বৃদ্ধরা তীব্র শীতে শীতবস্ত্রের অভাবে জুবুথুবু হয়ে পড়েছে। তাঁত ও গবাদী পশু সমৃদ্ধ শাহজাদপুরের যমুনা নদী তীরবর্তী এলাকাগুলোর তাঁতী সম্প্রদায় ও গবাদী পশু লালনপালন ও পরিচর্যাকারীদের সীমাহীন দুর্ভোগ দুর্গতি পোহাতে হচ্ছে। চলতি বছরে উপজেলায় হৎদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণের কোন উদ্যোগ পরিলক্ষিত না হওয়ায় গরিব মানুষের মধ্যে হাঁ-হুঁতাশ ক্রমাগত বাড়ছে। জরুরী ভিত্তিতে এসব অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ অতীব জরুরী হয়ে পড়েছে বলে অভিজ্ঞ মহল মতামত ব্যাক্ত করেছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...