ডেস্ক নিউজ :: শাহজাদপুর উপজেলার বেলতৈল পুরানপাড়া গ্রামের তাঁত শ্রমিকের শিশু কন্যা দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় গতকাল রোববার শাহজাদপুর থানা পুলিশ ধর্ষক উত্তম মালী (৩৫) কে গ্রেফতার করেছে। এ ঘটনায় অন্যান্য আসামীরা এখনো পলাতক রয়েছে। পুলিশ বলছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। গত শুক্রবার বিকেলে এই ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ ও একালাবাসী সূত্রে জানা যায়, একই গ্রামের পাষন্ড, লম্পট, নরপিশাচ ও দুই সন্তানের জনক পচামালীর ছেলে নর সুন্দর উত্তম মালী (৩৫) অবুঝ মেয়েটিকে বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায়। এরপর বেলতৈল হাইস্কুলের টয়লেটের আড়ালে নির্জন স্থানে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এতে শিশুটির যৌনাঙ্গ ফেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। ফলে শিশুটি চরম অসুস্থ্য হয়ে পড়ে। এ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এরপর শনিবার ডাক্তারী পরীক্ষা ও চিকিৎসার জন্য সিরাজগঞ্জ জেনারেল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ধর্ষিতার পিতা বাদী হয়ে ৩ জন কে আসামী করে শাহজাদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। শাহজাদপুর থানার এস আই কমল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষক উত্তমকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে এ শিশু ধর্ষণের ঘটনায় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েছে। তারা অবিলম্বে ধর্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছে।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব... সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ... শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্তৃপক্ষের সড়ক সংস্কারে সীমাহীন উদাসীনতা আর সুদৃষ... শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু... শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘বিশ্বাস করুন আর নাই করুন’- অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে এবার দিনে দুপুরে ১৮ বছরের...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
অপরাধ
শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ
পরিবেশ ও জলবায়ু
শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
অপরাধ
‘বিলিভ ইউ অর নট!’ ৭ মাসের শিশুকণ্যা ধর্ষিত : থানায় ধর্ষণ মামলা দায়ের; ধর্ষক গ্রেফতার
