বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : করোনা ভাইরাসের ক্রান্তিকালে শাহজাদপুরে মানুষের চিকিৎসাসেবা অব্যাহত রাখার জন্য শাহজাদপুরের বিশিষ্ট শিল্পপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কেএম তারিকুল ইসলাম আরিফের পক্ষ থেকে প্রায় ৮’শতাধিক পিপিই এবং ৩’ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। শিল্পপতি আরিফ কর্তৃক প্রেরিত এসব স্বাস্থ্য উপকরণ গত ৩ দিন ধরে স্থানীয় চিকিৎসক, জনপ্রতিনিধি, নার্স, স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ, সাংবাদিক ও ফার্সাসিস্টদের মাঝে বিরতণ করা হয়। জনাব আরিফের পক্ষ থেকে শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলীর নেতৃত্বে শাহজাদপুর প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ এসব স্বাস্থ্য উপকরণ বিতরণ করেন। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম খান, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলী, সহকারী কমিশনার (ভ‚মি) মাসুদ হোসেন, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, বিভিন্ন ক্লিনিকে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, শতাধিক পল্লী চিকিৎসক, বিভিন্ন ওষুধের দোকানদার, পৌর কর্র্তৃপক্ষ, ১৩ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব বরাবর এসব সামগ্রী হস্তান্তর করা হয়। করোনা ভাইরাসের ক্রান্তিকালে চিকিৎসাসেবা অব্যাহত রাখতে বিশিষ্ট শিল্পপতি আরিফের এই মহতী উদ্যোগের ফলে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নকর্মী, মাঠে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীদের মনোবল বৃদ্ধি পাবে বলে সুধীমহল অভিমত ব্যক্ত করেছেন। সেইসাথে এ উদ্যোগ শাহজাদপুরবাসীর কাছে ব্যপক প্রসংশিত হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...