শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
Jahan 20-01-2015 শাহজাদপুর প্রতিনিধিঃ ‘শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল’ এই শ্লোগানকে সামনে রেখে ইব্রাহিম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আজ মঙ্গলবার শাহজাদপুরে দিনব্যাপী শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা সপ্তাহ- ২০১৫ এর সমাপনী উপলক্ষে উপজেলা শিক্ষা অফিস এ মেলার আয়োজন করে। মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। শতভাগ ভর্তি নিশ্চিতকরণে শহরে র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ। এতে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার আখতারুজ্জামান, অধ্যক্ষ এএম আব্দুল আজিজ, সহকারী শিক্ষা অফিসার নাজমুল করিম, মারুফা খাতুন, প্রধান শিক্ষক ময়নুল হোসেন, আয়শা খন্দকার ও মমতাজ শিরিন। এ মেলায় ২২২টি বিদ্যালয় অংশগ্রহন করে ১০টি স্টল নির্মাণ করে। উপজেলা সদর, বাঘাবাড়ি, খাস-সাতবাড়িয়া, বিনোটিয়া, চরবেলতৈল, কৈজুরী, পোরজনা, পোতাজিয়া ও কায়েমপুর ক্লাস্টারের পক্ষ থেকে এসব স্টল স্থাপন করা হয়। শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও শিক্ষানুরাগীদের উপস্থিতিতে মেলাঙ্গন উৎসব মুখর হয়ে ওঠে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...