সোমবার, ২৩ মার্চ ২০২৬
এম এ হান্নান শেখঃ শাহজাদপুরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৬মার্চ সোমবার সকাল দশটায় মহান স্বাধীনতা দিবস-২০১৮ উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা ও সহকারি কমিশনার ভুমি মোঃ হাসিব সরকার শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা জানায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষনের লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের মাঝে ডাইরী ও কলম প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে এ সংবর্ধনা প্রদান ও আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আজাদ রহমান উপজেলা চেয়ারম্যান, মোঃ খালেকুজ্জামান খান প্রাক্তন কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শাহজাদপুর উপজেলা কমান্ড, ড.সাজ্জাদ হায়দার লিটন, প্রধান উপদেষ্টা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শাহজাদপুর উপজেলা শাখা। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহম্মেদ, শাহজাদপুর সহকারি কমিশনার ভুমি হাসিব সরকার ,পৌর মেয়র মোঃ নাসির উদ্দিন(দায়িত্ব প্রাপ্ত),শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া সহ প্রমুখ। প্রধান অতিথি স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন বলেন বর্তমান সরকার মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা সন্তানদের দিকে সর্বক্ষন সুদৃষ্টি রাখছেন, মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন অফিস, বাসস্থানের ব্যবস্থা করছে। মহান মুক্তিযুদ্ধে জাতির এই সুর্য সন্তানদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্বরণ করে। এসময় তিনি আরও বলেন বর্তমান সরকার বাংলাদেশের জন্য প্রযোজ্য। আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিক বিপুল ভোটে জয়লাভ করবে ইনশা-আল্লাহ। স্বাধীনতা বিরোধী কোন শক্তি যেন মাথা উচু করে না দাড়াতে পারে তার জন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান। এদিন শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস২০১৮ পালন করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...