বুধবার, ২৫ মার্চ ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিবেদক, শুক্রবার, ২৪ আগস্ট ২০১৮ খ্রিস্টাব্দ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আজ (শুক্রবার) শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক এলাকাবাসীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মিল্কভিটা'র ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), স্থানীয় আওয়ামী লীগ নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু। কায়েমপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগ সভাপতি হাসেবুল হক হাসানের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে সেখানে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রাজীব শেখ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম, সাধারণ সম্পাদক রাসেল শেখ প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কায়েমপুর ইউনিয়ন আ'লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মেম্বর, শিল্পপতি মামুন হাজী, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ছায়মন আহমেদ শাহীন প্রমুখ। চিকিৎসাসেবা প্রদান করেন ডাঃ মোঃ ইমরান নাজির (এমবিবিএস), চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন। ওই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন চিকিৎসক মোঃ রুবেল আহমেদ (ডিএমএফ)। অালোচনায় অতিথিবৃন্দ বলেন, বর্তমান সরকার চিকিৎসাসেবা প্রদানে প্রান্তিক পর্যায়ে কমিউনিটি ক্লিনিক চালু করে দুস্থদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। পাশাপাশি সমাজের যারা এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প করে এলাকাবাসীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করার মতো মহতী উদ্যোগ গ্রহণ করেছেন- তাদের সাধুবাদ জানাচ্ছি। উল্লেখ্য, সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সেখানে শতাধিক এলাকাবাসীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...