শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শাহজাদপুর বাসীর দীর্ঘদিনের স্বপ্ন ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ’ প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আজ শুক্রবার দুগলী আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পৌর এলাকায় বিশাল আনন্দ র‌্যালি বের করে। র‌্যালি শেষে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে এক সমাবেশ করে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র সভাপতি, স্পেশাল পিপি, বাংলাদেশ মিল্ক ইউনিয়নের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাভলু, যুবলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ লিয়াকত, দুগলী আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে’র অধ্যক্ষ আব্বাস উদ্দিন, শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে’র প্রধান শিক্ষক কে,এম, সাইফুল ইসলাম, বাকী বিল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, শাহজাদপুরবাসী তথা সিরাজগঞ্জ জেলাবাসাীর দীর্ঘদিনের স্বপ্ন শাহজাদপুরে একটি পূর্ণাঙ্গ রবীন্দ্র বিশ্ব বিদ্যালয় স্থাপন। সেই দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শাহজাদপুরে আসেন এবং ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং সম্প্রতি ‘রবীন্দ্র বিশ্ববিদালয় বাংলাদেশ’ বাস্তবায়নের প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ করেন। উক্ত সমাবেশে শাহজাদপুরবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বলেন, ডিজিটাল বাংলাদেশের রুপকার প্রধানমন্ত্রী মুখে যা বলেন তিনি তা বাস্তবায়ন করেন। এদিকে (পিডি) নিয়োগ দেওয়ার খবরে শাহজাদপুরে বইছে আনন্দের জোঁয়ার।

সম্পর্কিত সংবাদ

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

জাতীয়

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

শামছুর রহমান শিশিরঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন স...

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

শাহজাদপুরের শিশু হত্যা মামলায় কারাগারে মা

শাহজাদপুর

শাহজাদপুরের শিশু হত্যা মামলায় কারাগারে মা

শাহজাদপুর উপজেলার জোতপাড়া গ্রামে ৯ মাসের নিষ্পাপ শিশুকে গলাকেটে হত্যাকারী নিষ্ঠুর মা মুক্তা পারভীনকে গ্রেফতার করেছে পুলি...

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর প্রেসক্লাবে শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র ১৭ সদস...