সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ‘ দ্রুত বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানব বন্ধন কর্মসূচি পালিত হয় ।
শুক্রবার সকাল ১১ টায় ‘ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন যুব ফোরামের’ উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানব বন্ধন কর্মসূচি পালিত হয় । উক্ত মানব বন্ধন কর্মসূচিতে উপস্থিত সর্ব স্তরের মানুষের পক্ষ থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে’ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ‘ বাস্তবায়নের জোর দাবি জানান । বক্তারা জানান যে শাহজাদপুরে রয়েছে কবির ১২০০ একর নিজস্ব জায়গা , এছাড়াও রয়েছে উন্নত যোগাযোগ বাবস্থা সহ নয়নভিরাম পরিবেশ ।
বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ‘দ্রুত বাস্তবায়ন করে সামনের সেশনে ছাত্র ছাত্রী ভর্তি করে ক্লাস শুরুর দাবি জানান ।
ঢাকায় বসবাসরত সিরাজগঞ্জ জেলার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চাকুরীজীবী সহ নানা পেশার বিপুল সংখ্যক মানুষ এই মানব্বন্ধনে অংশ গ্রহণ করেন ।
বক্তারা আরও বলেন শিক্ষা মন্ত্রী গত অধিবেশনেও বলেছিলেন সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে , সিরাজগঞ্জবাসি শিক্ষা মন্ত্রীর সেই ঘোষণার দ্রুত বাস্তবায়ন দেখতে চায় ।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন যুব ফোরামের আহবায়ক মোস্তাফিজুর রহমান সাবায়েতের সভাপতিত্ত্বে মানব বন্ধন কর্মসূচিতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন যুব ফোরামের উপদেষ্টাআসাদ উল্লাহ তুষার , মীর আব্দুল্লাহ আল আমিন রঞ্জন, হাসান আল মামুন ,যুব ফোরামের সদস্য সচিব আলিমুল আল সজীব , সোহান , শাহিন , রনি, শান্ত, রিজভী প্রমুখ ।
সুত্রঃ সংসদগ্যালারী২৪ডটকম
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল।
১৯৭৬ সালে ২৮ মে ক্... শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
শিল্প ও সাহিত্য
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
