শাহজাদপুর প্রতিনিধিঃ গত সোমবার রাতে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা হামলা চালিয়ে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া গ্রামের আজাহার ব্যাপারীর ছেলে উজ্জল হোসেন (৩২) কে এলোপাথারি ভাবে কুপিয়ে ও এসিড নিক্ষেপ করে গুরুতর আহত করেছে । তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে পোতাজিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আহতর বড় ভাই আলাউদ্দিন বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। বাদী আলাউদ্দিন ও উজ্জলের স্ত্রী নুরজাহান বেগম জানান, গ্রামের রিপনের দোকান থেকে সিগারেট কিনে বাড়ি ফেরার পথে আব্দুর রশিদের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে । তারা আরো জানান, মোজাম ব্যাপারী, রওশন আলী, রফিকুল ইসলাম, সাজু, বিদ্যুৎ, সালমা, রোজিনা সহ ১০/১২ জন চিহ্নিত সন্ত্রাসী সেখানে আগে থেকেই ওৎ পেতে বসে থাকে । উজ্জল সেখানে পৌছা মাত্র অতর্কিতে তার উপর হামলা চালায়। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে ও এসিড নিক্ষেপ করে গুরুতর আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। তার আতœচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে পোতাজিয়া হাসপাতালে ভর্তি করে । পরে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়। পোতাজিয়া হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার সাইফুল ইসলাম খান জানান, সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে উজ্জলের মাথায় গুরুতর যখম ও এসিডে বুক ও পিঠ ঝলসে যাওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ হামলার পর থেকে আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে আতœগোপন করেছে । এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
