সোমবার, ২৩ মার্চ ২০২৬
গত ১ সপ্তাহে প্রবলা, প্রমত্তা, প্রগলভা যমুনার ভাঙ্গনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ও সোনাতনী ইউনিয়নের কয়েক স্থানে প্রায় ৫’শ ঘরবাড়ি ও বিস্তৃর্ণ ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়েছে। যমুনার কড়াল গ্রাসে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে এসব ক্ষতিগ্রস্থ পরিবারের অনেকেই বাঁধের পাশে ও উচু স্থানে আশ্রয় নিয়ে খোলা আকাশের নীচে মানবেতর দিনযাপন করছে। সেইসাথে এসব গ্রামে ভাঙন আতংক প্রকট হওয়ায় এলাকাবাসী মহাদুশ্চিন্তায় দিন অতিবাহিত করছে। এলাকাবাসী জানায়, অসময়ে উজানের ঢলে যমুনা নদী বর্তমানে উত্তাল ও ভয়াল রূপ ধারণ করছে। ইতিমধ্যেই যমুনার পানি শাহজাদপুর পয়েন্টে বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩ ইউনিয়নের প্রায় সাড়ে ৯ হাজার পরিবার পানিবন্দী হয়ে দুর্বিসহ জীবন যাপন করছে। সেইসাথে যমুনার প্রবল ¯্রােতে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত ১ সপ্তাহে জালালপুর ইউনিয়নের ঘাটাবাড়ি, জালালপুর, বাঐখোলা, কুঠিপাড়া, পাকুড়তলা, ভেকা ও সোনাতনী ইউনিয়নের শ্রীপুর, সোনাতনী, ছোট চামতারা গ্রামের প্রায় ৫’শতাধিক বাড়িঘর ও বিস্তৃর্ণ ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়েছে। জালালপুর ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ জানান, ‘একদিকে বন্যা আরেদিকে তীব্র নদী ভাঙনে গত ১ সপ্তাহে জালালপুর ইউনিয়নে ঘাটাবাড়ি, জালালপুর, বাঐখোলা, কুঠিপাড়া, পাকুড়তলা, ভেকা গ্রামের প্রায় সাড়ে ৪’শ মানুষ বসত ভিটা, সহায়-সম্বল সবকিছু হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়ে মানবেতন দিনযাপন করছে। ক্ষতিগ্রস্থ সহায় সম্বল হারানো এসব মানুষকে মানবিক সহায়তা প্রদান করতে ইতিমধ্যেই শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহাকে অবহিত করা হয়েছে।’ সোনাতনী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান ও ইউনিয়ন যুবলীগ সভাপতি লুৎফর জানান, ‘গত ১ সপ্তাহে যমুনার তীব্র ভাঙনে সোনাতনী ইউনিয়নের শ্রীপুর, সোনাতনী, ছোট চামতারা গ্রামের প্রায় অর্ধশত বাড়িঘর ও ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়েছে।’ এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, ‘ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’ অপরদিকে, এসব এলাকায় ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবী জানিয়েছে এলাকাবাসী।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...