মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : প্রবলা, প্রমত্তা, প্রগলতা, রাক্ষুসী যমুনা বর্ষা মৌসুমের শুরুতেই ভাঙ্গনের তান্ডবলীলায় মেতে উঠেছে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের পাঁচিল, চরুয়াপাঁচিল, ভেগা ও বাঐখোলা গ্রামে যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গনে অাতংকিত হয়ে পড়েছে এলাকাবাসী। আগ্রাসী যমুনার শাখা পার জামিরতা নদীতেও তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। নদী ভাঙ্গনের কবলে পোরজনা ইউনিয়নের চর জামিরতা উত্তর পাড়া মহল্লার একটি বড় অংশসহ ভয়াবহ হুমকিতে পড়েছে ওই গ্রামের একমাত্র জামে মসজিদ, ফসলী জমি, বাড়িঘরসহ নানা স্থাপনা। জানা হেছে, জামিরতা ও পার জামিরতা গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত পার জামিরতা নদীটিতে বর্ষার পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙ্গনের লিপ্সায় উত্তাল হয়ে উঠেছে । ভয়াবহ ভাঙ্গনের কবলে পতিত চর জামিরতা (উত্তর) গ্রামের একমাত্র জামে মসজিদে উদ্বেগের সাথে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন। এসব স্থানে ভাঙ্গনের গভীরতা প্রায় ২০ থেকে ৩০ ফুট বলে স্থানীয়রা জানিয়েছে। গ্রামবাসীরা ভাঙ্গন রোধে নিজেদের উদ্যোগে বাশেঁর ছটকা নির্মাণ এবং বালির বস্তা ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা করছে। কিন্তু, তাতে কোনই ফল আসছে না। সত্তরোর্ধ্ব বয়োবৃদ্ধ আনছার আলী বলেন, ‘লোক মুখে শুনি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মন্দির উন্নয়নের জন্য সরকার ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিভিন্ন অনুদান দেয়। কিন্তু, আমরা আমাদের এই ৬০/৭০ বছর বয়সের পুরাতন মসজিদটিতে কোনই অনুদান পাই নি।’ অপরদিকে, মসজিদ কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস এ প্রতিবেদককে বলেন, ‘আমাদের মসজিদের নিজস্ব ক্যাশ মাত্র ৭ হাজার টাকা। কিন্তু, গ্রাম এবং মসজিদটিকে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য আমরা এরই মধ্যেই ভাঙ্গন ঠেকাতে বাঁশ, বালি, বালির বস্তা, চাটাই, বাঁশের তারাই ইত্যাদি বাকিতে কিনে ভাঙ্গন রোধের চেষ্টা করছি। যেগুলোর মূল্য সব মিলে ১ লাখ ২২ হাজার টাকা। কোন প্রকার অনুদান বা সহযোগীতা ছাড়াই গ্রামবাসীকে সাথে নিয়ে বাধ্য হয়েই এগুলো করছি।’ এদিকে, ভাঙ্গণ রোধে এলাকাবাসী স্থানীয় এমপি, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...