শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে মোবাইল নাম্বার ব্লাকলিষ্টে দেওয়ায় বিয়ের দাবিতে মিলন ফকির (২৫) নামে যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন কলেজছাত্রী(২৪)।

  শুক্রবার (১৪ মে) রাত আনুমানিক ৮ঘটিকার দিকে মিলনের বাড়িতে হাজির হন তিনি।   মিলন ফকির(২৫) উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া উত্তরপাড়া গ্রামের ছালাম ফকিরের ছেলে এবং ওই ছাত্রী একই ইউনিয়নের বাচামারা পূর্বপাড়া গ্রামের আবু হানিফ খানের মেয়ে।   অবস্থানরত ছাত্রী সাথে কথা বলে জানা যায়, ৫/৬ বছর ধরে মিলন সাথে তার মোবাইলে কথা হয়। বিয়ের প্রলোভন দেখিয়েছে কি না এমন প্রশ্নের জব্বাবেও অবস্থানরত ছাত্রী কোন উত্তর দেয়নি। তার সাথে কোথাও ঘুরতে বা দেখা করতে গিয়েছেন কি না এমন প্রশ্নের জব্বাবেও তিনি প্রতিবেদকে না উত্তর দেন। বিয়ের দাবীতে উঠেছেন কি না এমন প্রশ্নের জব্বাবেও তিনি কোন উত্তর দেননি।   এক পর্যায়ে অবস্থানরত ছাত্রী জানান, তার সঙ্গে মিলন সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন এবং তার ফোন ব্লাকলিষ্টে দিয়েছে বলে বাধ্য হয়ে তিনি ঈদের দিন শুক্রবার(১৪মে) মিলনের বাড়িতে গিয়ে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেন।   এ বিষয়ে মিলন ফকিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সে আমার মোবাইল নং জোগাড় করে আমাকে ফোন দিতো আমিও বন্ধুর মত কথা বলতাম। কিন্তু তার সাথে কখনো আমার বিয়ে বা প্রেমের বিষয়ে কোন কথা হয়নি। যখন সে আমাকে বারেবারে বিরক্ত করা শুরু করলো তখন তার নাম্বার আমি ব্লাকলিষ্টে দিয়ে দেই। তখন সে বিভিন্ন মোবাইল নং থেকে আমাকে হুমকি দেওয়া শুরু করে যে আমার নাম্বার ব্লাকলিষ্টে দেওয়ার ফল ভালো হবে না। পরিশেষে জানান তার সাথে আমার কোন প্রেমের সম্পর্ক নেই।   এ বিষয়ে নরিনা ইউপি সদস্য(৬নং ওয়ার্ড) বাবলু জানান, সরাসরি মেয়ে এবং ছেলের সাথে কথা বলা সম্ভব হয় নি। তাদের স্বজনদের মাধ্যমে যখন জানতে পারি ছেলের বাবার সম্মতি আছে তখন গ্রাম্য শালিসে বিয়ের সিধান্তে উপনিত হই। কিন্তু ছেলেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ছেলেকে পাওয়া গেলে বিয়ে অনুষ্ঠিত হবে।   আপনি দুজনের একজনের সাথে কথা না বলে কিভাবে সিধান্ত নিচ্ছেন এমন প্রশ্নের জব্বাবে তিনি কোন সদুত্তর দিতে পারে নি।   অনুসন্ধানে জানা যায়, মেয়েটি ইউপি সদস্য(৬নং ওয়ার্ড) বাবলুর ভাগ্নী হয় তাই তিনি সেই ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য উঠেপরে লেগেছেন। আরও জানা যায়, মেয়েটি মিলন এর বাড়ীতে উঠার পরে মিলনের পরিবারের সদস্যরা মেয়েটিকে বুঝিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করে। পরে কে বা কাহারা মেয়েটিকে মিলনের বাড়ীর বেড়া ভেঙ্গে আবারও মিলনের বাড়ীতে রেখে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মেয়েটি মিলনের বাড়ীতে অবস্থান করছে।   এ বিষযে নরিনা ইউনিয়ের চেয়ারম্যান ফজলুল হক মন্ত্রী বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না বা আমাকে কেউ কিছু জানাই নি।   শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহিদ মাহমুদ খান জানান, এ ব্যাপারে তিনি কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান  কানিজ ফাতেমা

শাহজাদপুর

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান কানিজ ফাতেমা

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের এই কৃতি সন্তানকে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ও ব্যবস্...

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

খেলাধুলা

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...

পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন

রাজনীতি

পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন

আসন্ন পৌর সভার নির্বাচনে উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বর্তমান পৌর মেয়র এম.বেলাল হোসেন। তিনি উল্লাপাড়া...