শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
vrammoman-adalot_15307 শাহজাদপুরের চরাচিথুলিয়া ও বাঘাবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় যৌন উত্তেজক সিরাপ ও ভেজাল দুধ জব্দ করা হয়। আজ শনিবার সকালে এসব জরিমানা মালামাল জব্দ করা হয়। জানা গেছে, সিরাজগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চরাচিথুলিয়া গ্রামের আব্দুল আলিম ও আব্দুল মাজেদের ছানা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির উপকরন ও নোংরা পরিবেশে খাবার তৈরির কারণে ৫০ হাজার জরিমানা করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত বাঘাবাড়ী শাকতোলা বাজারে আরেক অভিযানে ওয়াজেদ মিয়া ও আব্দুল মাজেদের মুদি দোকান থেকে দুই শ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করে তা সেখানেই ধ্বংস করে দেন। এ সময় সিরাপ বিক্রির দায়ে তাদের দুজনের কাছ থেকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া একই দিন পাশের একটি খাবারের দোকানে দুধে মাছি পড়া ও নোংরা পরিবেশের কারণে আবুল কাশেমের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত চলাকালে এদিন জেলা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ ও শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আফরোজা বেগম জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...