সোমবার, ২০ এপ্রিল ২০২৬
মুজিব শতবর্ষ উপলক্ষে শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬৬ হাজার ১৮৯টি পরিবারের মাঝে ভূমির বন্দোবস্ত ও পাঁকা ঘর হস্তান্তর  করেছেন। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা পরিষদের শহিদ স্মৃতি মিলনায়তনে ভূমিহীন ও গৃহহীন ১৫০টি দরিদ্র পরিবারকে পাঁকা ঘরের চাঁবি ও ভূমি বন্দোবস্তের কাগজপত্র হস্তান্তর করা হয়েছে। এই ঘর হস্তান্তর কার্যজক্রমে আযোজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী একযোগে এতো পরিমান ঘর প্রদানের ঘটনা বিশ্বে এটাই প্রথম উল্লেখ করেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এসময় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি দেন বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবেনা এ শ্লোগানকে সামনে রেখে, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ - ২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মান প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। শনিবার সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধন করা হয়। শাহজাদপুর উপজেলায় মোট ১৫০ টি ঘর নির্মান করা হয়েছে। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি ঘরের দুটি রুম, একটি বাথরুম, একটি কিচেন রুম ও একটি কমন স্পেস রয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ এলিজা খান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর আওতাধীন, শাহজাদপুর জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন। পোতাজিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, হাবিবুল্লাহ নগর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (বাচ্চু) সরকার।গারাদহ ইউপি চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম, কায়েমপুর ইউপি চেয়ারম্যান হাসিবুল হক হাসান, সোনাতনী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান প্রমূখ । পরিশেষে উপজেলার ১৫০ জন গৃহহীন পরিবারকে ঘরের চাবি তুলে দেওয়া হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

শাহজাদপুর

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...