মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : অবসর ও কল্যাণ ফ্যান্ডের জন্য ১০ শতাংশ চাঁদা কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার শাহজাদপুর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও উপজেলা পরিষদের সামনে মানববন্ধন সমাবেশ করেছে। প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন শাহজাদপুর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, জেলা কলেজ শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যক্ষ হায়দার আলী, কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নবী নেওয়াজ এর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, করতোয়া কলেজের অধ্যাপিকা সৈয়দা নাছিমা জামান, স্কুল শাখার সভাপতি এ্যাডভোকেট হাজী আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এস, এম, সাইফুল ইসলাম, অধ্যক্ষ শাহাদৎ হোসেন, অধ্যক্ষ আব্দুল মতিন, অধ্যক্ষ কামাল পাশা, অধ্যক্ষ মোস্তাফিজুল হক, অধ্যক্ষ তাহসিন হোসেন, অধ্যক্ষ নিজাম উদ্দিন, প্রধান শিক্ষক ওয়ারেছ আলী, এ কে এম শামিম হোসেন, গোলাম কিবরিয়া, আজমত আলী, পারভেজ আক্তার, আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা বলেন, সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের ও পূর্ণাঙ্গ পেনশন সুবিধা, পুর্ণাঙ্গ উৎসব ভাতা সম্মানজনক বাড়ি ভাড়া প্রদান, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ও এমপিও ভূক্ত করন, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহ প্রধান শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা বাতিল করে পূর্বের নিয়মে চালু করার ও কলেজ শিক্ষকদের অনুপাত প্রথা বাতিল করার দাবী জানান। দাবী না মানলে কঠোরতর আন্দোলনের হুমকি দেন শিক্ষকবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...