মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ‘আসুন প্লাস্টিক দুষণ বন্ধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০১৮ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে র‌্যালি, বৃক্ষরোপন, পরিচ্ছন্নতা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যন প্রফেসর আজাদ রহমান। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা কৃষি অফিসার মনজু আলম সরকার, সাবেক অধ্যক্ষ এ, এম, আব্দুল আজিজ, পৌরসভার মেয়র নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস, সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র অফিসার সিসিএ প্রকল্প ফরহাদ হোসেন, মানব মুক্তি সংস্থার প্রকল্প সমন্বয়কারী খায়রুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে পরিবেশের উপরে ৮টি বিষয়ে ৮ জন বিজয়ীর মাঝে একটি করে গাছ ও পুরস্কার তুলে দেওয়া হয়। পরে পৌর এলাকায় এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এ র‌্যালী শেষে রবীন্দ্র কাছারিবাড়ির রাস্তায় পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম ও শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন করেন প্রধান অতিথিবৃন্দ। এ ছাড়া বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ দিন শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গনে শিশু কেন্দ্রিক জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পর সহযোগিতায় শাহজাদপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা