শাহজাদপুর প্রতিনিধিঃ ‘নারী অধিকার রক্ষা করুন,আলোকিত সমাজ গড়ুন’ এই স্লোগান নিয়ে রোববার শাহজাদপুরে বিশ্ব নারী দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে শাহজাদপুর পৌরসভা ও উপজেলা মহিলা অধিদপ্তর পৃথকভাবে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। এ কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা । র্যালীটি পৌর কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলার পরিষদে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ, প্রবীন আওয়ামীলীগ নেতা গোলাম মওলা, প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, অধ্যক্ষ আব্দুল আজিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামনি পারভীন প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
প্রেম এক অদ্ভুত শক্তির নাম। প্রেমের চৌম্বক টানে প্রেমিক যেমন আকৃষ্ট হয় প্রেমিকার প্রতি,...
আন্তর্জাতিক
“ভালবাসা নিয়ে কবি, দার্শনিক ও লেখকদের নানা বাক্যের সমাহার”
