শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : প্রেমের টানে, ভালোবাসার টানে ঘর ছেড়ে (প্রেমিকসহ ) প্রেমিকের কাছে গিয়ে গণধর্ষন ও নির্মম-নিষ্ঠুর হত্যাকান্ডের শিকার হলো সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ঝাউপাড়া মহল্লার হৎদরিদ্র পরিবারের এক ষোড়শী কণ্যা ! ঘটনাটি মধ্যযুগীয় বর্বরতাকেও রীতিমতো হার মানিয়েছে। ৫ বছর চিনে জেনে তার পরেই ঘর বাধার স্বপ্ন নিয়ে বাড়ি থেকে প্রেমিকের বাড়ি উঠেছিলো চরকায় সূতা কেটে জীবিকা নির্বাহ করা ভাগ্যবিড়ম্বিত খাদিজা (১৬)। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ এনায়েতপুরস্থ খাজা ইউনুস আলী মেডিক্যেল কলেজ এন্ড হসপিটাল থেকে গতকাল ( মঙ্গলবার ) রাত ১১ টায় খাদিজার লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার মূলহোতা ধর্ষক,লম্পট,ভন্ড প্রেমিক ইউসুফসহ প্রভাবশালী পরিবারের সবাই পলাতক রয়েছে। তবে এনায়েতপুর থানা পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ধর্ষকের পিতা ইসমাইলসহ ৫ জনকে আটক করেছে। এই নির্মম,লোমহর্ষক,বর্বরতামূলক ঘটনাটি ঘটেছে উপজেলার খুকনী ঝাউপাড়া মহল্লায়। শাহজাদপুর থানা পুলিশ, নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, ৩ ভাই, ৩ বোনের অভাবের সংসারে পার্শ্ববর্তী সাত্তার হাজীর বাসায় চরকায় সূতা কাটার কাজ করতো তাদের আদরের ধন,ছোট বোন খাদিজা। বাবা আনছার আলী শেখ অনেক আগেই ২য় বিয়ে করে তাদের কষ্টের অথৈ সাগরে ভাসিয়ে চলে গেছেন। এরপর থেকে তীব্র অভাব অনটনের মধ্যে কোনমতে খেয়ে না খেয়ে দিন কেটেছে তাদের। অভাবের তাড়নায় নিহত খাদিজা বেশীদূর পড়াশুনাও করতে পারেনি। লেখাপড়া করলে পেটে ভাত কীভাবে যাবে ?- এই বোধ থেকেই খাদিজা ৫ম শ্রেণির পর আর স্কুলে না গিয়ে এবাড়ি,ওবাড়ি গিয়ে চরকায় সূতা কেটে পরিবারকে সহায়তা করেছে-যতটুকু পেরেছে। ভাড়া থাকার সুবাদে ৫ বছর পূর্বে পরিচয় হয় একই গ্রামের ইসমাইল আলীর ছেলে লম্পট ইউসুফের সাথে। দেখা-দেখি, ভালোলাগা থেকেই তাদের মধ্যে জন্ম হয় ভালোবাসার। লম্পট ইউসুফ খুকনী বাজারে ধর্মপাল দাসের রংয়ের দোকানে কর্মচারীর কাজ করতো। ফোনালাপের মাধ্যমে খাদিজা-ইউসুফের ভালোবাসা ক্রমশ গাঢ় হতে থাকে। এক পর্যায়ে গত গত রোববার সন্ধ্যায় লম্পট ইউসুফের বিয়ে করার প্রলোভনে খাদিজা বাড়ি থেকে পালিয়ে ইউসুফের বাড়িতে ওঠে। এ ঘটনার পর খাদিজার ওপর অভিমান করে হৎদরিদ্র পরিবার তার কোন খোঁজ খবর নেয়নি। গতকাল মঙ্গলবার দুপুরে, খাদিজা চরম অসুস্থ হয়ে খাজা ইউনুস আলী মেডিক্যেল কলেজ এন্ড হসপিটালে রয়েছেন - তার স্বজনেরা এ খবর জানতে পেরে দ্রুত ছুঁটে যান হসপিটালে। কর্তব্যরত ডাক্তারকে জিজ্ঞাসা করলে স্বজনদের জানানো হয়,‘হাসপাতালে আনার আগেই খাদিজার মৃত্যু হয়েছে।’ এ ঘটনাটি জানাজানি হলে হাসপাতালে খাদিজাকে নিয়ে যাওয়া লম্পট ইউসুফের পিতা ইসমাইল আলী (৫৫), চাচা ইব্রাহিম (৫০), মামা ভোলা (৪০)সহ ইব্রাহিমের দুই ছেলেসহ মোট ৫ জনকে আটক করে এনায়েতপুর থানা পুলিশে খবর দিলে পুলিশ ওই ৫ জনকে আটক করে এনায়েতপুর থানায় নিয়ে যায়। নিহতের সহোদর ভাই চা বিক্রেতা সবের আলী শেখ, চাচাতো ভাই আলী আকবর ও শাহজাহান জানান,‘ গত সোমবার রাতের কোন এক সময়ে তাদের বোন খাদিজাকে গণধর্ষন ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। তারা শাহজাদপুর থানা পুলিশে খবর দিলে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল হুদা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে গতকাল রাতেই নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে এসআই নূরুল হুদা জানিয়েছেন,‘খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’ অপরদিকে, গ্রামের নীরিহ সহজ সরল এক শোড়ষী মেয়ে ৫ বছর ধরে প্রেম করে প্রেমিককে বিয়ে করতে বাড়ি থেকে পালিয়ে তার আশ্রয়ে গিয়ে গণধর্ষণ ও নির্মম হত্যাকান্ডের শিকারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অবিলম্বে ভন্ড প্রেমিক,লম্পট,ধর্ষক ইউসুফসহ সকলকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান  কানিজ ফাতেমা

শাহজাদপুর

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান কানিজ ফাতেমা

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের এই কৃতি সন্তানকে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ও ব্যবস্...