বুধবার, ২৫ মার্চ ২০২৬
বিশেষ প্রতিবেদক : গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের যুগনীদহ মধ্যপাড়া মহল্লায় পাষন্ড, লম্পট তিন নরপশু কর্তৃক ১৪ বছর বয়সী এক কিশোরি গণধর্ষণের শিকার এবং ধর্ষণের পর কিশোরিকে শ্বাসরোধ করে ও মুখে বিষ ঢেলে দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করার গুরুতর অভিযোগ উঠেছে! নিহত কিশোরির নাম পলি খাতুন। সে যুগনীদহ মহল্লার সাইফুল ইসলাম ওরফে সাধুর মেয়ে বলে জানা গেছে। এদিকে, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানানো চরম অমানবিক ওই ঘটনাটি ভিন্নখাতে প্রবাহের উদ্দেশ্যে ও পরিকল্পিতভাবে পাশবিক এ ঘটনা ধামাচাপা দিতে একটি স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা অব্যাহত রয়েছে । খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ নিহত কিশোরির লাশ উদ্ধার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের আত্মীয়-স্বজন ও এলাকাবাসির অভিযোগ, মঙ্গলবার বিকেলে উপজেলার যুগনীদহ মহল্লার নির্জন একটি ফসলের ক্ষেতে একই মহল্লার সাইফুল ইসলাম ওরফে সাধুর কিশোরি মেয়ে পলি একাকী শাক তুলছিলো। এ সময় তার একাকীত্বের সুযোগে একই মহল্লার আব্দুর রাজ্জাকের লম্পট ছেলে আতিক (১৬), আকতার হোসেনের লম্পট ছেলে আক্কাছ (১৭) ও শহিদ অালীর লম্পট ছেলে মণিরুল (১৪) নামের এ তিন নরপিশাচ ওই কিশোরির মুখ চেপে ধরে পার্শ্ববর্তী ঘাসের জমিতে নিয়ে জোরপূর্বক পালাক্রমে গণধর্ষণ ও পরিস্থিতি বেগতিক দেখে কিশোরিকে শ্বাসরোধ এবং জোরপূর্বক মুখে বিষ ঢেলে ফেলে রেখে যায়। অনেক খোঁজাখুঁজির পর ঘটনাস্থলে মুমূর্ষু অবস্থায় কিশোরিকে পড়ে থাকতে দেখে এলাকাবাসি তাকে উদ্ধার করে প্রথমে পোতাজিয়াস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কিশোরির শারীরীক অবস্থার চরমাবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দিলে সিরাজগঞ্জ নেয়ার পথে কিশোরি পলির করুণ মৃত্যু ঘটে। মঙ্গলবার রাতভর ও বুধবার ভোররাতে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বর আব্দুল জলিল (৫০), ফিরোজুল ইসলাম ফিরোজ (৪৮) ও নূর মোহাম্মদ মুন্সি (৪৬)সহ গ্রাম্য মাতবরদের সমন্বয়ে গঠিত শালিষ বৈঠকে গৃহিত সিদ্ধান্ত মোতাবেক ঘটনাটি ধামাচাপা ও আপোষ রফার শর্তে তিন লম্পটের অভিভাবককে ৭ লাখ টাকা জরিমানা করা হয় । এদিন বুধবার সকালে খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত কিশোরির লাশ উদ্ধার করে। এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া বলেন, 'পোস্ট মর্টেমের জন্য নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পোস্ট মর্টেমের রিপোর্ট পেলে নিহতের মৃত্যুর কারণ ও নিহতের সাথে ঠিক কি ঘটেছিলো? তা সঠিকভাবে জানা যাবে।' এদিকে, তিন নরপিশাচ কর্তৃক ১৪ বছর বয়সী এক কিশোরিকে গণধর্ষণ ও পরিকল্পিতভাবে হত্যা করার এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ওই তিন নরপিশাচ লম্পটের বিরুদ্ধে আশু দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণের জোরালো দাবি জানিয়েছে এলাকাবাসি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...