শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর টেকপাড়া গ্রামের ভ্যানচালক মানিক শেখের স্ত্রী ও দুই সন্তানের জননী শাপলা খাতুন (২৫) নামের এক গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। তাকে উদ্ধার করতে গিয়ে আনিছা খাতুন (২৫) নামের অপর এক গৃহবধূ আহত হয়েছে। আহতকে স্থানীয় ভাবে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসি জানায়,দিলরুবা বাসস্ট্যান্ড-নতুনমাটি সড়কের টেকপাড়া ব্রীজের পশ্চিমের খালপাড়ের সরকারি যায়গায় ঘর তুলে বসবাস করছিল ভ্যানচালক মানিক শেখ দম্পতি। মঙ্গলবার গভীর রাতে টানা ভারি বর্ষণের ফলে তাদের সে ঘরটি ধ্বসে পড়ে। এসময় তারা পাশের এক বাড়িতে আশ্রয় নিয়ে রাত যাপন করে। সকালে বাড়িতে ফিরে গিয়ে হেলে পড়া ঘরে আরো জ¦লতে দেখে ভেজা কাপড়ে বাল্বভের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে পাশের বাড়ির গৃহবধূ আনিছা খাতুনও গুরুতর আহত হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...
স্বাস্থ্য
নাসিমের করোনা নেগেটিভ
