বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া ও গণতন্ত্র পুনুরুদ্ধারে বলিষ্ঠ ভুমিকা রাখার দৃঢ় প্রত্যয়ে সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন সাবেক ছাত্র নেতা ও তরুণ সমাজসেবক শফিকুল ইসলাম ছালাম। গতকাল শনিবার সকালে শাহজাদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তিনি তার প্রার্থীতা ঘোষণা করেন। সংবাদ সন্মেলনে তিনি বলেন, ‘ বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধারে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এ আসনের সর্বাধিক যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে দাবী করে তিনি আরও বলেন,‘এ আসন থেকে তিনি এমপি নির্বাচিত হলে অবহেলিত এলাকাবাসী তথা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত তিনি আত্মনিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাবেন।এ জন্য তিনি শাহজাদপুরের সর্বস্তরের জনসাধারণের সহযোগীতা, দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন,‘দলীয় মনোনয়ন না পেলেও দেশনেত্রী যাকে মনোনয়ন দেবেন, তার জন্য তিনি কাজ করবেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে