সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সোমবার শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাদদের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিকেলে শাহজাদপুর উপজেলা জাসদের সভাপতি শফিকুজ্জামান শফির নেতৃতে পৌর সদরের হাসিবুর রহমান স্বপন সড়কের জাসদ কার্যালয় থেকে বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে শেষ হয়। জাসদের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। পরে সেখানে উপজেলা জাসদের সভাপতি শফিকুজ্জামান শফির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হাসান খান মনি, পৌর জাসদ সভাপতি মাহবুব-উল আলম শিপার,সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী, সহ-সভাপতি আকবর হোসেন,সাইদুল ইসলাম, জাতীয় শ্রমিক জোট শাহজাদপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার,উপজেলা জাসদের নারী বিষয়ক সম্পাদক সেলিনা খালেক, পৌর জাসদের নারী বিষয়ক সম্পাদক রীতা চক্রবর্তী, পৌর ছাত্রলীগ সভাপতি জয় কুমার চক্রবর্তী রনজয় প্রমূখ। দুর্নীতি ও বৈষম্যের অবসান, সুশাসন প্রতিষ্ঠা এবং সমাজতন্ত্রের বাংলাদেশ গড়ার জন্য আন্দোলনের উদাত্ত আহবান জানান বক্তারা । শাহজাদপুর পৌর সদরসহ ১৩টি ইউনিয়নের দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা এ সময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

নাসিমের করোনা নেগেটিভ

স্বাস্থ্য

নাসিমের করোনা নেগেটিভ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এখন আর করোনায় (কোভিড-১৯) আক্রান্ত নন। তার করোনা পরীক্ষার রিপোর্ট আজ নেগেটিভ...