নিজস্ব প্রতিনিধিঃ গত ২৪ ঘন্টায় শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নে বন্যার পানি আরও ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে আরও ২০০ শতাধিক কাঁচা ঘরবাড়ী নতুন করে ডুবে গেছে। এছাড়া পোরজনা-জামিরতা পাকা সড়ক বন্যার পানিতে ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরকৈজুরী-চরগুধীবাড়ী সড়ক ভেঙে গেছে । কৈজুরী বাজার,জামিরতা বাজার ও গুপিয়াখালী বাজার বন্যার পানিতে ডুবে গেছে। এছাড়া রাউতারা স্লুইচ গেট সংলগ্ন রিং বাধ বন্যার পানিতে ডুবে যাওয়ায় শাহজাদপুর সহ চলন বিল অঞ্চলের বিস্তৃর্ণ এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। অপরদিকে শাহজাদপুর উপজেলার কৈজুরী মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, কৈজুরী ইউনিয়ন পরিষদ চত্ত্বর, কৈজুরী ভূমি অফিস ও উপস্বাস্থ্য কেন্দ্র চত্ত্বর বন্যার পানিতে ডুবে গেছে। ফলে এলাকাবাসীকে বন্যায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। কৈজুরী প্রাথমিক বিদ্যালয় ও জামিরতা কলেজ বন্যার পানিতে ডুবে যাওয়ায় বন্ধ ঘোষনা করা হয়েছে। অপর দিকে কৈজুরী মাদ্রাসা বন্ধ ঘোষনা না করায় শিক্ষক-শিক্ষার্থীদের হাটু পানি ভেঙ্গে ক্লাস করতে হচ্ছে। এতে তাদের চরম দূর্ভোগ বেড়েছে। এছাড়া শাহজাদপুরের গো-খাদ্যের তীব্র সংকট সৃষ্টি হওয়ায় কৃত্রিম খাদ্যের দাম বস্তা প্রতি ১০০ থেকে ১২০ টাকা বৃদ্ধি পেয়েছে। কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম তার এলাকার বন্যা দূর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ,আশ্রয়কেন্দ্র ও নোঙর খানা খুলে দেওয়ার জোড় দাবী জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
শাহজাদপুর
হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...
অপরাধ
শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
শাহজাদপুর
শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
