বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার বন্যা ও যমুনা নদীর ভাঙ্গণে ক্ষতিগ্রস্ত ১ হাজার দুস্থদের মাঝে জন প্রতি ১০ কেজি করে ত্রাণের চাল গতকাল মঙ্গলবার বিকেলে বিতরণ করা হয়েছে। এর মধ্যে যমুনা নদীর ভাঙ্গণে ক্ষতিগ্রস্ত কৈজুরী ইউনিয়নের হাটপাচিল পূর্বপাড়া গ্রামের ৩ শতাধিক, সোনাতুনি ইউনিয়নের ৩ শতাধিক, গালা ইউনিয়নের ২ শতাধিক ও জালালপুর ইউনিয়নের ২ শতাধিক দুস্থদের মাঝে এ ত্রাণের চাল বিতরণ করা হয়। হাটপাচিলে এ চাল বিতরণের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মোঃ শামছুজ্জামান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, মেম্বর লতিফ সরকার, সোনাতুনি ইউনিয়নে ত্রাণের চাল বিতরণের উদ্বোধন করেন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সোনাতুনি ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান, পিআইও জিন্দার আলী। এ ছাড়া গালা ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) হাসিব সরকার ও জালালপুর ইউনিয়নে যুব উন্নয়ন কর্মকর্তা আজাহারুল ইসলাম ও উপজেলা গণস্বাস্থ্য প্রকৌশল অধিদপাতরের কর্মকর্তা ওয়ারেছ আলী এ ত্রাণ বিতরণ করেন। হাটপাচিল পূর্বপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত এনতাজ শেখ, কেরামত ব্যাপারী, গোলেজা খাতুন, জিরা খাতুন, হাফিজা খাতুন, জহুরা খাতুন, বিলকিস, হাওয়া খাতুন, ভানু খাতুন ত্রাণের এ চাল পেয়ে আবেগাপ্লুত কন্ঠে বলেন, তাদের অনাহারী পরিবারের সদস্যরা দু‘দিন পর পেট ভরে ভাত খেতে পাবেন এ আনোন্দেই তারা উৎফুল্ল হয়ে পড়েছেন। তবে তাদের এ সাহায্য খুবই সামান্য হওয়ায় তারা পরদিন কি খাবেন তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। তারা স্থায়ী ভাবে তাদের পূর্ণবাসন ও বন্যার পানি না সরা পর্যন্ত এ ত্রাণ চালু রাখার জোর দাবী জানান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে