সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শাহজাদপুর সংবাদদাতাঃ শাহজাদপুরে কালবৈশাখী ঝড়, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ রোববার শাহজাদপুর উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তনে উপজেলার ১৩টি ইউনিয়নের ২’শ ২টি ক্ষতিগ্রস্থ দুস্থ পরিবারের মধ্যে পরিবার প্রতি ১ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকা করে বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, গাড়াদহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমূখ। স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন ও উপজেলা নির্বাহী অফিসার জানান, ‘গৃহ নির্মাণ মঞ্জুরী বাবদ ১৩টি ইউনিয়নে বিনামূল্যে ২’শ২ বান্ডিল ঢেউটিন ও ৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

নাসিমের করোনা নেগেটিভ

স্বাস্থ্য

নাসিমের করোনা নেগেটিভ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এখন আর করোনায় (কোভিড-১৯) আক্রান্ত নন। তার করোনা পরীক্ষার রিপোর্ট আজ নেগেটিভ...