সোমবার, ২৩ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : প্রবাদে আছে ' জননী জন্মভূমিশ্চ: স্বর্গাদপী গরিয়সী' অর্থাৎ 'জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও দামী'। ঠিক তেমনি জগৎ জননীর কাছে তার গর্ভের সন্তান সবচেয়ে প্রিয় ভালোবাসার ধন। চলতি বছরের ২৯ এপ্রিল রোববার দুপুরে শাহজাদপুরে অতর্কিত আঘাত হানা কালবৈশাখী চলাকালীন বজ্রপাতে গুরুতর আহত হয়ে করুণ মৃত্যূর কোলে ঢলে পড়েছিলো শাহজাদপুর পৌরসদরের ছয়আনীপাড়া মহল্লার মিষ্টান্ন ও কনফেকশনারি ব্যবসায়ী রাশিদুল হাসানের মেঝো ছেলে মেধাবী কলেজ ছাত্র, ছাত্রলীগ কর্মী পলিন (১৭)। ওই দিন মেধাবী কলেজ ছাত্র পলিনের আরেক বন্ধু নাবিল এ দু'জন প্রতিভাবান যুবকের সলিল সমাধি ঘটায় শোকে মূহ্যমান হয়ে পড়েছিলো নিহতদ্বয়ের আত্মীয় স্বজনসহ পুরো শাহজাদপুরবাসী। ঝর থেমেছিলো, বন্ধ হয়েছিলো বজ্রপাতও। দিন অতিবাহিত হবার সাথে সাথে শাহজাদপুরবাসীর শোক ও সহমর্মিতায়ও ভাটা পড়েছে। কিন্তু, বেদনাদায়ক ওই ঘটনার প্রায় ৭২ দিন অতিবাহিত হলেও আজও থামেনি সন্তানহারা নিহত পলিনের জন্যে তার মা শাহানাজ পারভীনের করুন আর্তনাদ আর কান্না! নিহত পলিনের বাবা, মা, আত্মীয় স্বজন, সহপাঠী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বজ্রপাতে নিহত কলেজ ছাত্র পলিন ছোটবেলা থেকেই মুজিবীয় আদর্শ বুকে ধারণ ও লালনপালন করে সক্রিয়ভাবে ছাত্রলীগ কর্মী হিসেবে ছাত্র রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করেছিলো। বিভিন্ন সময়ে স্থানীয় দরিদ্র পরিবারের অসংখ্য ছাত্রছাত্রীদের যাদের পরিবারের পক্ষে স্কুল ও কলেজের বিভিন্ন বোর্ড পরীক্ষার ফি (ফরম ফিলাপ) পরিশোধ করা দূরহ ছিলো, সেসব অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ফি কমাতে অগ্রণী ভূমিক পালন করতো পলিন। বড় হয়ে ক্রিকেটার হবার ইচ্ছে ছিলো তার। সেইসাথে ক্রিকেটার হবার পাশাপাশি ইঞ্জিনিয়ার হবার স্বপ্নও দেখতো পলিন। বিশ্বপরিমন্ডলের অজানা জ্ঞান অর্জনের প্রতি ছিলো পলিনের তীব্র ঝোঁক। দিনের বেশিরভাগ সময়ে সে দামী মোবাইল ফোন ব্যবহার করতো ও ইন্টারনেট ব্যবহার করে আজানা জ্ঞান অর্জনের চেষ্টা করতো। এজন্য মাঝে মধ্যেই কড়া বকুনি খেতে হতো পলিনকে। সেই মেধাবী কলেজ ছাত্র, সক্রিয় ছাত্রলীগ কর্মী গত ২৯ এপ্রিল রোববার দুপুরে বজ্রপাতে নিহত হবার পর থেকে দু'চোঁখের অশ্রু একাকী অঝোরে ঝরিয়ে চলেছেন নিহত পলিনের মা শাহানাজ পারভীন। সন্তানহারা মায়ের কান্নায় আজও এলাকার আকাশ বাতাস শোকে ভারী হয়ে উঠছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...