বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হাট বেতকান্দি গ্রামের রাস্তার পাশেই ছিল মানুষিক ভারসাম্যহীন খলিলের ভাঙা নড়বড়ে ঝুপড়ী ঘর ।শারীরীক প্রতিবন্ধী স্ত্রী বুলি ও মেয়ে মিলি (১০) কে নিয়ে ভাঙা ঘরে রাত কাটাত পরিবারটি। তাঁদের পাশেই ঘুমাত গৃহপালিত প্রাণি। ঘরের চারদিকে শীত নিবারণে দেওয়া ছিল পুরনো ছিদ্র টিন ও ছেড়া চট । বর্ষার সময় থাকে না কষ্টের সীমা। চালের ফুটো ও চারদিক দিয়ে বৃষ্টির পানি ঘরে পড়ত। বেতকান্দি গ্রামের মকুল ও লিটনের মাধ্যমে এই অসহায় পরিবারের করুণ কাহিনি শুনে সাংবাদিক মামুন ছুটে যান অসহায় খলিলের অবস্থা সরেজমিন দেখতে। মামুন বিশ্বাস উদ্যোগ নেন একটি নতুন ঘর ও প্রয়োজনী জিনিষ দেওয়ার জন্য খলিলের বিস্তারিত ঘটনা ও ছবি ফেসবুকে পোষ্ট দেন। ফেসবুকে পোষ্ট দেখে সাব্বির ৩৫ হাজার টাকা ও একজন প্রবাসী ৫ হাজার ১০০ টাকা পাঠান। সেই টাকা দিয়ে আন্তরিকতার সাথে খুব দ্রুত ৮ ফুট ১৪ টিনের ঘর তৈরি করার ব্যবস্থা করেন। খলিল নতুন ঘর পেয়ে অনেক অবাক হয়েছেন। কারন এতদিন কষ্ট করেছি। আমাদের কেউ কোন কিছু দেয় নাই। আনন্দ খুশীতে আত্মহারা বুলি বলেন, ‘অনেক কষ্টে ছিলাম এখন একটা মাথা গোজার ঠাঁই হয়েছে। আপনাদের আন্তরিকতার কথা কখনো ভুলব না। আপনাদের জন্য মন থেকে দোয়া করবো। খলিলের ছোট মেয়ে মিলি জানান,আমাদের এখন নতুন ঘর,টয়লেট, লেপ-তোশক পেয়েছি আমরা অনেক ভাল ভাবে ঘুমাতে পারবো। স্থানীয় মুকুল হোসেন জানান, খলিল ঘর পাওয়ার যোগ্য, ঘর সহ সব কিছু দেওয়াতে এই এলাকায় একজন অসহায় মানুষ মাথা গোঁজার ঠাই হলো। ধন্যবাদ জানান মামুন বিশ্বাস কে, এই কাজে মুকুল নিজেও অনেক সহযোগিতা করেছেন। মামুন বিশ্বাস জানান , সরেজমিনে ঘরটি দেখে নিজেদের খুব অপরাধী মনে হচ্ছিল। বর্তমান যুগে এ ধরনের ঘর থাকতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব। তাই উদ্যোগ নিয়ে ফেসবুকে কল্যাণে সংগ্রহীত টাকা দিয়ে খুব দ্রুত ঘর নির্মাণকাজ শেষ করেছি। আসলে আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসি তাইলে আমাদের সমাজে অবহেলিত কোন মানুষ থাকবে না। আমাদের সবাইকে সমাজের কল্যাণে এগিয়ে আসা দরকার।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...