মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
01 শাহজাদপুর প্রতিনিধি : বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরের আগনুকালী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় মোঃ মাহবুবুল হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি শিক্ষকতা জীবন থেকে এদিন অবসর নেওয়ায় অশ্র“সিক্ত এ অনুষ্ঠানে তাকে সবাই বিধায় সংবর্ধনা জানান। অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। তিনি ১৯৮০ থেকে ২০১৫ সালের জুলাই পর্যন্ত আগনুকালী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এদিন সকালে বিদ্যালয় চত্তরে এ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আব্দুল কাদের। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আব্দুল আউয়াল। বক্তব্য রাখেন,হাফিজুল ইসলাম, আল মাহমুদ, মওলানা সেরাজুল ইসলাম, দুলাল হোসেন, সহকারী শিক্ষক আবদুল লতিফ, আফজাল হোসেন, আনিসুর রহমান প্রমুখ।  

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

উল্লাপাড়া সংবাদ

উল্লাপাড়া সংবাদ

উন্মুক্ত বাজেট আলোচনা সভা

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

অপরাধ

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত সোর্সের ছদ্মাবরণে শাহজাদপুরে দীর্ঘদিন ধরে আশ্রিত না...

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

রাজনীতি

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী গালা ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগ (জ...

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালী প্রতিনিধিঃ চৌহালীতে যমুনা নদীর তীরে খেলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ শিশু জিহাদ হ...