সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক বাংলা বিভাগীয় প্রধান ও রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিম উদ্দিন মালিথা করোনায় আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে থাকায় তাঁর রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গতকাল সোমবার সকালে উপজেলা হলরুমে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান । সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কাজী শওকতের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এএম আব্দুল আজিজ, শাহজাদপুর মহিলা কলেজের অধ্যক্ষ রহুল আমিন, জামিরতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হায়দার আলী, কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি জাকারিয়া ইসলাম ঠান্ডু প্রমূখ । আলোচনা শেষে নাছিম উদ্দিন মালিথার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।