বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
আল আমিন হোসেন : শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের পোরজনা ঘোষপাড়া মহল্লার হতদরিদ্র দিনমজুর জাহাঙ্গীর আলম ও কোহিনূর বেগমের ১৪ বছর বয়সী বহুমাত্রিক মাঝারী মাত্রার প্রতিবন্ধী মেয়েকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় একই মহল্লার মৃত আজাহার আলীর ছেলে লল্পট আশরাফ আলী (৪৫) কে একমাত্র আসামী করে মঙ্গলবার শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। প্রেক্ষিতে মঙ্গলবার গভীর রাতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার নেতৃত্বে ইন্সপেক্টর (ইনভেষ্টিগেশন) কে এম রাকিবুল হুদা ও ইন্সপেক্টর অপারেশন আসলাম হোসেনসহ থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পোরজনা ঘোষপাড়া মহল্লায় অভিযান চালিয়ে অবশেষে লম্পট, ধর্ষক আশরাফকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বুধবার দুপুরে ধর্ষক আশরাফকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, ১৭ মার্চ শনিবার সকাল ৭ টায় লম্পট আশরাফ প্রতিবন্ধীর শয়ন কক্ষে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে লম্পট আশরাফ প্রতিবন্ধীর পরিবারকে ঘটনা চেপে যেতে নানা ভয়ভীতি, হুমকি ধামকি প্রদর্শণ করে। স্থানীয়ভাবে ঘটনার সুবিচার না পেয়ে প্রতিবন্ধীর মা কোহিনূর বেগম বাদী হয়ে মঙ্গলবার ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং) ০৩ এর ৯ (১) ধারায় লম্পট আশরাফ কর্তৃক তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করলে ওইদিন রাতেই পুলিশ ধর্ষককে গ্রেফতার করে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন

শিল্প ও সাহিত্য

সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন

ফারুক হাসান কাহারঃ শাহজাদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবা...

যুগান্তরের সাংবাদিক জাহান তেলচোর সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত

অপরাধ

যুগান্তরের সাংবাদিক জাহান তেলচোর সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত

“শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরের একটি ঘাট দিয়ে অবৈধ ৬ লাখ লিটার ডিজেল তেল উত্তরাঞ্চ...