শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Rapeশাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গোপালপুর গ্রামের আমির ফকিরের বুদ্ধি প্রতিবন্ধী কন্যা তানজু খাতুন (১৪) ধর্ষনের শিকার হয়েছে। পার্শ্ববর্তী গ্রাম পূর্বচর কৈজুরীর শ্যালো চালক শহীদ মোল্লা (৪৫) তাকে নির্যন বাড়িতে একা পেয়ে ধর্ষন করে। এ ঘটনায় ধর্ষিতার পিতা আমির ফকির বাদি হয়ে শাহজাদপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৮ই মে সোমবার ভোরে মেয়েকে ঘুমন্ত অবস্থায় নির্যন বাড়িতে রেখে ধর্ষিতার মা তহুরা খাতুন পার্শ্ববর্র্তী শ্যালো মেশিনে গরুর ঘাস ধুতে যায়। এই সুযোগে ঐ শ্যালো মেশিনের লম্পট চালক তার অলক্ষে বাড়িতে ঢুকে তার প্রতিবন্ধী কন্যা তানজুকে জোর পূর্বক ধর্ষন করে। এ বিষয়ে গ্রাম্য মাতব্বররা বিচার দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত বিচার না দেওয়ায় গতকাল ২৪শে মে রোববার ধর্ষিতার পিতা আমির ফকির বাদি হয়ে শাহজাদপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে। এ মামলা দায়েরের পর শাহজাদপুর থানা পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষিতাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। মামলা দায়েরের পর ধর্ষক শহীদ মোল্লা গাঁ ঢাকা দিয়েছে। ফলে গত দুদিনেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। এদিকে এ ধর্ষনের ঘটনার প্রতিবাদ ও ধর্ষককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে এলাকাবাসী গতকাল সোমবার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...